এক্সপ্লোর

TMC Leader: গাড়িপিছু ৫ হাজার টাকা তোলা চাইছেন তৃণমূল নেতা! কয়লা খনি এলাকায় অভিযোগ ঘিরে হইচই

West Bengal TMC News: অভিযোগ, পাথরগুঁড়োকে কেমিক্যাল অ্য়াশ বলে দাবি করে প্রথমে গাড়ি চালকদের মারধর করেন তৃণমূল নেতা।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: কেমিক্যাল অ্যাশ নিয়ে যাওয়ার মিথ্যা দাবিতে গাড়িপিছু ৫ হাজার টাকা তোলা চাইছেন তৃণমূল নেতা, এমনই অভিযোগ উঠল জামুড়িয়ায় ECL-এর কাজোড়া কয়লা খনি এলাকায়।

জামুড়িয়া থানায় তৃণমূল নেতা ও জামুড়িয়া পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ উদীপ সিংয়ের বিরুদ্ধে জোড়া অভিযোগ দায়ের করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ও বরাতপ্রাপ্ত বেসরকারি সংস্থা। 

অভিযোগ, পাথরগুঁড়োকে কেমিক্যাল অ্য়াশ বলে দাবি করে প্রথমে গাড়ি চালকদের মারধর করেন তৃণমূল নেতা। এরপর বরাতপ্রাপ্ত সংস্থার কাছে গাড়িপিছু ৫ হাজার টাকা করে দাবি করেন বলে অভিযোগ। ভয়ে বাংলা থেকে ব্যবসা গোটাতে চাইছে বেসরকারি সংস্থা। যদিও অভিযুক্তের দাবি, তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

তবে শুধু কয়লা খনি নয়, বালি পাচারও বারবার এসেছে খবরের শিরোনামে। প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নানুরের থুপসড়া পঞ্চায়েত এলাকার পাশ দিয়ে বয়ে গিয়েছে অজয় নদ। বীরভূম-বর্ধমান সীমানায় লোচন দাস সেতুর কাছে পালিতপুর মোড়। অভিযোগ, ওই মোড়ের কাছে ‘অবৈধ’ ঘাট তৈরি করে ট্রাক, ট্রাক্টর এবং ডাম্পারের সাহায্যে বালি পাচার করা হচ্ছে। তৃণমূলের জেলা নেতার অনুগামীরা এই বালি পাচারে যুক্ত, যা নিয়ে রাজ্য রাজনীতিতেও শোরগোল পড়ে গিয়েছিল। 

কয়লা বালির পাশাপাশি যানবাহনেও এমনভাবে কাটমানি খাওয়ার অভিযোগ তুলেছিলেন খোদ বাস মালিকরাই। বাস মালিকদের অভিযোগ ছিল, হুগলির আরামবাগ মহকুমা জুড়ে বিভিন্ন স্ট্যান্ডে বাস থেকে টাকা তোলা হচ্ছে। তাঁদের অভিযোগ, বাস পিছু ৭০ টাকা করে নেওয়া হচ্ছে তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-র তরফে। প্রতিদিন সব বাস মিলিয়ে যে পরিমাণ টাকা তোলা হচ্ছে, তার অঙ্কটা চোখ কপালে তোলার মতো। প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা। অর্থাৎ সারা মাসে এই অঙ্কটা আকাশ ছুঁয়ে যায়।                                                       । 

গোটা ঘটনায় বাসমালিকদের অভিযোগের তির তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-এর দিকে। বাস মালিকদের অভিযোগ, আইএনটিটিইউসির জেলা সভাপতিকে লিখিতভাবে জানালেও কোনও সুরাহা হয়নি।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
Chorbagan Stampede: শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 
শুধুই কি মাইকে ঘোষণা নাকি অন্য কিছু, ঠিক কোন কারণে বিপর্যয় চোরবাগান সর্বজনীনে? 

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget