এক্সপ্লোর

Durgapur Student Death: দুর্গাপুরে স্কুল থেকে ফেরার পথে অস্বাভাবিক মৃত্যু নবম শ্রেণির ছাত্রের

Durgapur Student Death: তার বাবা একটি বেসরকারি কারখানায় চাকরি করেন। দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা।  ঘটনার খবর পেয়ে অসুস্থ হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি উৎসবের মা ও দাদু।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: স্কুল থেকে ফিরছিল সে। কিন্তু এটাই যে শেষবার তাঁর স্কুলে যাওয়া হবে, তা হয়ত জানত না নবম শ্রেণির উৎসব চক্রবর্তীও। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। স্কুলে পরীক্ষা চলছিল। পরীক্ষার পরে বাড়ি যাওয়ার পথে মাথা ঘুরে পড়ে যায় উৎসব। জ্ঞান হারিয়ে যায় তার। তড়িঘড়ি তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসরা উৎসবকে মৃত বলে ঘোষণা করেন। উৎসবের বাবা উজ্জ্বল চক্রবর্তী একটি বেসরকারি কারখানায় চাকরি করেন। দুর্গাপুরের বিধাননগরের বাসিন্দা।  ঘটনার খবর পেয়ে অসুস্থ হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি উৎসবের মা ও দাদু। দুর্গাপুর মহকুমা হাসপাতাল সুপার ধীমান মণ্ডল জানিয়েছেন, ''২-৩ জন চিকিৎসক সঙ্গে সঙ্গে দেখেছেন, তাঁরাও বুঝতে পারছেন না কী হয়েছে, ময়নাতদন্ত করলে কারণ জানা যাবে। অতীতে কোনও কেস হিস্ট্রি পাইনি।''

সপ্তাহের প্রথম দিন, সঙ্গে পরীক্ষা। অন্যান্যদিনের তুলনায় এদিন একটু সকাল সকালই উঠে পড়েছিল উৎসব। কিন্তু স্কুল থেকে পরীক্ষা দিয়ে বেরোতেই ঘটে গেল অঘটন। মৃতের দাদু বলছেন, ''কী হয়েছিল বলতে পারব না, খবর পেয়ে দৌড়ে এসেছি, এসে শুনছি মারা গেছে, পড়াশুনোয় ভালো ছিল।'' বিধাননগরের বাসিন্দা উৎসব চক্রবর্তী দুর্গাপুর সেন্ট জেভিয়ার্স স্কুলের পড়ুয়া।  পরীক্ষার জন্য মানসিক চাপ? নাকি আগে থেকেই অসুস্থ ছিল উৎসব? মৃত্যুর কারণ নিয়ে ধন্দে চিকিৎসকরাও। ঘটনায় মন্তব্য করতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। স্বপ্ন ছিল ভবিষ্যতে কম্পিউটার নিয়ে পড়াশুনো। খবরটা পাওয়ার পর থেকে বারবার জ্ঞান হারাচ্ছেন মা। ভর্তি হাসপাতালে। মেধাবী, প্রাণোচ্ছ্বল ছেলেটার মৃত্যু মেনে নিয়ে পারছেন না কেউই। 

এদিকে, ব্যবসায়ী খুন হাবরার নগরউখরা মোড়ে। হাবরা (habra) বাজারে এক ফার্নিচার ব্যবসায়ীকে খুন করার অভিযোগ এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে। নিহত ব্যবসায়ী (businessman) নাম পার্থ বিশ্বাস বয়স ৪০। তাঁর গলায় ছুরি মারা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই ব্যবসায়ীর টাকা পয়সা নিয়ে গন্ডগোল এর জেরে খুন।

আরও পড়ুন: সরকারি মাণ্ডিতে ১ কুইন্ট্যাল ধান দিলে ৯২-৯৩ কেজির দাম মিলছে, অভিযোগে রায়গঞ্জের একাংশ কৃষকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?

ভিডিও

Agnimitra Paul: কেউ যদি নেতাজিকে অপমান করেন, আমরা ছেড়ে কথা বলব না: অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Sajal Ghosh on Nirmal Ghosh: ‘এমন কোনও পাপ, নোংরামি নেই, যা করেনি’, নির্মল ঘোষ প্রসঙ্গে বললেন সজল ঘোষ
Abhishek Banerjee PA News: শালবনির জমি মামলাতেই কাল ফের তলব সুমিত রায়কে | Sumit Roy | ABP Ananda
Netaji Statue News: নেতাজিকে অসম্মানের মধ্যেই নিউ আলিপুরে ভাঙল মূর্তি! নেপথ্যে কারা? তদন্তে পুলিশ
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget