এক্সপ্লোর

West Medinipur : মাস্ক ও স্যানিটাইজার নিতে আসার নাম করে ঢুকে ডাকাতি, সিসিটিভির হার্ড ডিস্ক খুলে নিয়ে গেল দুষ্কৃতীরা

Robbery in West Medinipur : গতকাল রাত ১০ টা ১৫ মিনিট নাগাদ স্থানীয় ব্যবসায়ী সুবল দাসের বাড়িতে দুই দুষ্কৃতী ঢুকে প্রথমে মাস্ক ও স্যানিটাইজার চায়...

অলোক সাঁতরা, বেনাপুর (পশ্চিম মেদিনীপুর) : দোকানে মাস্ক ও স্যানিটাইজার নিতে আসার নাম করে ঢুকে ডাকাতি চার দুষ্কৃতীর । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর গ্রামীণ থানার অন্তর্গত বেনাপুর এলাকায়। 

গতকাল রাত ১০ টা ১৫ মিনিট নাগাদ স্থানীয় ব্যবসায়ী সুবল দাসের বাড়িতে দুই দুষ্কৃতী ঢুকে প্রথমে মাস্ক ও স্যানিটাইজার চায়। সুবল দাসের ছেলে যখন মাস্ক ও স্যানিটাইজার দিতে যায় তখনই জোর করে শাটার নামিয়ে দিয়ে ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। পিছন থেকে আরও দু'জন এসে ঢুকে পড়ে তাদের বাড়িতে । বাড়ির ভিতরে ঢুকে তাদের মারধর করে প্রায় সাত লক্ষ টাকা নগদ ও ১১ ভরি সোনা লুঠ করে নিয়ে যায় ডাকাতি দল। এমনই দাবি করা হয়েছে তাঁদের তরফে। 

এদিকে ঘটনার জেরে সুবল দাস ও তাঁর ছেলে আহত হয়েছেন। ব্যবসায়ী সুবলবাবু-কে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে ডাকাত দল। পালানোর সময় বাড়িতে থাকা সিসিটিভির হার্ড ডিস্কও খুলে নিয়ে চলে যায় তারা। কেড়ে নেওয়া হয় মোবাইল। যার মধ্যে একটি মোবাইল পাওয়া যায় বেনাপুরের কাছে, অন্য একটি মোবাইলের সন্ধান চালাচ্ছে তারা । গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ। এই ঘটনার জেরে কার্যত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।

আরও পড়ুন ; আসানসোলে দুঃসাহসিক ডাকাতি, বিপনন সংস্থা থেকে লুঠ দু’লক্ষাধিক টাকা

চলতি মাসেই আসানসোল উত্তর থানার উত্তর কন্যাপুরে একটি অনলাইন বিপণন সংস্থার দফতরে ডাকাতির ঘটনা ঘটে। সংস্থার কর্মীদের অভিযোগ, রাত পৌনে ন’টার সময় তিনজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁদের দফতরে ঢুকে পড়ে। তাদের মধ্যে দু’জনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র এবং একজনের হাতে ছিলো ভোজালি। দফতরে ঢুকেই তারা কর্মীদের মারধর করে নগদ দু’লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। যাওয়ার সময় সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে চলে যায় দুষ্কৃতীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল উত্তর থানার পুলিশ। ঘটনাস্থলে যান ডি সি ওয়েস্ট অভিষেক মোদিও। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget