এক্সপ্লোর

West Midnapore News : BJP করায় ফের চাষ করতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের

West Midnapore News : ' পারিবারিক বিবাদের জেরেই চাষ করতে পারছেন না অভিযোগকারী ব্যক্তি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। '

অমিত জানা, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর : বিজেপি (BJP ) করায় ফের চাষ করতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে! কিছুদিন আগে ঠিক এমনই একটি অভিযোগ ওঠে নারায়ণগড়ের সানদেউলি গ্রামে। এবার কাশীপুরে ঘটল না। সামাজিকভাবে বয়কট করার অভিযোগ তুললেন বিজেপি নেতা! যদিো স্বাভাবিক ভাবেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

BJP নেতার অভিযোগ কী 
নারায়ণগড়ের ৭ নম্বর কাশিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বিজেপি নেতা হরিদাস ভুঁইয়ার অভিযোগ, বিধানসভা ভোটের ফল বেরনোর পর থেকে নিজের ১৩ বিঘা জমিতে আর চাষ করতে দেওয়া হচ্ছে না তাঁকে।  দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর পুলিশের সাহায্যে বাড়ি ফিরলেও তাঁকে সামাজিকভাবে বয়কট করে রাখার অভিযোগও তুলেছেন বিজেপি নেতা। এমনকি স্থানীয় পুলিশ প্রশাসনকে এ বিষয়ে জানিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি করেছেন অভিযোগকারী। 

TMC নেতার অভিযোগ কী
পশ্চিম মেদিনীপুর (West Midnapore)  বিজেপি জেলা কমিটির সদস্য জানালেন, বিধানসভা ভোটের পর থেকেই তাঁকে হেনস্থা করা শুরু হয়। তাঁর অভিযোগ ভোটের পরে  দীর্ঘদিন বাড়ি তাঁকে ছাড়া হতে হয়। বিজেপি নেতা হরিদাস ভুঁইয়ার অভিযোগ,  পুলিশের সাহায্যে বাড়ি ফিরলেও তাঁকে চাষ করতে দেওয়া হচ্ছে না। সামাজিকভাবে বয়কট করে রেখেছে তৃণমূল। পুলিশকেও নাকি জানিয়েছেন তিনি। তবু কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই দাবি করেছেন তিনি। 

কয়েকদিন আগে একই অভিযোগ উঠেছিল সানদেউলিতে। সেখানেও তৃণমূলের বিরুদ্ধে গ্রামের চার-পাঁচজন কর্মী সমর্থককে চাষ করতে না দেওয়ার অভিযোগ তুলেছিল বিজেপি। ফের একই অভিযোগ ওঠায় শাসকদলকে কড়া আক্রমণের পথে হেঁটেছে বিজেপি! 

অন্যদিকে হরিদাস ভূঁইয়ার বিরুদ্ধে মুখ খুললেন স্থানীয় তৃণমূল নেতা মিহির চন্দ বলেন, ' হরিদাস ভূঁইয়া এলাকার ত্রাস হয়ে দাঁড়িয়েছিল। জোর জুলুম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিল। সাধারণ মানুষ রুষ্ট ছিলেন। তৃণমূল সামাজিক বয়কটে বিশ্বাস করে না।' 

এই ঘটনায় পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, পারিবারিক বিবাদের জেরেই চাষ করতে পারছেন না অভিযোগকারী ব্যক্তি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
'তোলাবাজি চলবে না... ১ টাকা যদি কেউ চায়, একটি খবর আমাকে দেবেন', ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Siliguri News: থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
থ্রেট কালচার ইস্যুতে কড়া বার্তা ইন্দ্রনীল খাঁ-র, শিলিগুড়িতে অভয় দিয়ে বললেন 'দেখে নেব'
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করতে চান ? বড় তথ্য দিয়ে দিলেন মন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget