এক্সপ্লোর

West Midnapore: 'আমাদের পুরসভাতে জেতান, আমরা রাস্তা করব', খড়গপুরের চা-চক্রে দিলীপ

পুরভোট নিয়ে অনিশ্চয়তা থাকলেও, পুর-পরিষেবা নিয়ে রাজনীতির লড়াই চলছেই

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: রাজ্যে শতাধিক পুরসভার বকেয়া ভোট কখন হবে, তা এখনও স্পষ্ট নয়। যদিও, পুর পরিষেবা নিয়ে শাসক-বিরোধী তাল ঠোকাঠুকি চলছেই।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর শহরে স্টেশন লাগোয়া এলাকায় একটি চা-চক্রে অংশ নেন দিলীপ ঘোষ।  চায়ে-পে-চর্চা শেষে রাজ্য বিজেপি সভাপতি পৌঁছে যান খড়গপুর পুরসভার বারো নম্বর ওয়ার্ডের নিমপুরা এলাকার নতুন পল্লিতে। সেখানে তাঁর সাংসদ তহবিলের অর্থে তৈরি রাস্তা ঘুরে দেখেন তিনি।

নিমপুরা গুরুদুয়ারা থেকে সাহাচকে ৬ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য এক কিলোমিটারের বেশি। মোড়ামের সেই রাস্তা বৃষ্টিতে দফারফা হয়ে গিয়েছিল।   

স্থানীয় সূত্রে খবর, দিলীপ ঘোষের সাংসদ তহবিলের অর্থে প্রায় ২৫০ মিটার রাস্তা ঢালাই করে বাঁধিয়ে দেওয়া হয়েছে।  খড়গপুর পুরসভা পরিচালনার দায়িত্বে রয়েছে তৃণমূলের প্রশাসক মণ্ডলী। যে ১২ নম্বর ওয়ার্ডে দিলীপ ঘোষের সাংসদ তহবিলের টাকায় রাস্তা তৈরি হয়েছে, তার কোঅর্ডিনেটরও তৃণমূলের।

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, পুরকর্তৃপক্ষ ও কোঅর্ডিনেটরকে বারবার জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। এক বাসিন্দা বললেন, আগে বহুবার স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছি রাস্তা নিয়ে এবং আমাদের বিভিন্ন সমস্যার ব্যাপারে। উনি আমাদের কোনও কথা শোনেননি। তারপর দিলীপদাকে জানিয়েছিলাম। উনি বলেছেন আগামী দিনে সবটাই করে দেবেন।

বিজেপি সাংসদের চা-চক্রেও উঠে আসে এই অভিযোগ। একজন দাবি করেন, আমাদের এখানে রাস্তার অবস্থা খুব খারাপ। পুরসভা, কাউন্সিলরকে বলেও কিছু হয় না। উত্তরে বিজেপি রাজ্য সভাপতি বলেন, আমাদের পুরসভাতে জেতান। আমরা ব্যবস্থা করব।

যদিও রাস্তা নির্মাণ নিয়ে বিজেপি সাংসদকে কৃতিত্ব দিতে নারাজ তৃণমূল কোঅর্ডিনেটর সরিতা ঝা। তিনি বলেন, এই রাস্তা অনেকটা লম্বা ও চওড়া। কাউন্সিলর ফান্ডে বানানো সম্ভব হয়নি।  দিলীপ ঘোষ খড়্গপুরের বিধায়ক ছিলেন। সাংসদ হয়েছেন। এই এলাকা থেকে ভোট পেয়েছেন। উনার তো অনেকদিন আগেই এই কাজ করে দেওয়া উচিত ছিল। রোড ছোট ও চওড়া কম করেছেন। একজন সাংসদ এত ছোট রাস্তা তৈরি করার জন্য এলাকার লোকেরা অসন্তুষ্ট।

পুরভোট নিয়ে অনিশ্চয়তা থাকলেও, পুর-পরিষেবা নিয়ে রাজনীতির লড়াই চলছেই। 

সেরা শিরোনাম

Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur News: প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?
প্রভাসকে লক্ষ্য করে মোট ২ রাউন্ড গুলি পুলিশের, কী ঘটেছিল 'এনকাউন্ডারের' সময় ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে

ভিডিও

Samik Bhattacharya:
Abhishek Banerjee: কণ্ঠস্বরের নমুনা দিতে নির্দেশ, নির্ধারিত সময়ে এলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়
Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget