এক্সপ্লোর

June Malia: জুন মালিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে এবার কাঠগড়ায় খোদ তৃণমূল কাউন্সিলর

June Malia on TMC Councilor: জুন মালিয়ার বিরুদ্ধে যে কাউন্সিলর ক্ষোভ উগরে দিয়েছিলেন, এবার সেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জুন মালিয়ার মিছিলে এলাকার তৃণমূল কর্মীদের যেতে বাধা দেওয়ার অভিযোগ।

সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর:  জুন মালিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে যে কাউন্সিলর ক্ষোভ উগরে দিয়েছিলেন, এবার সেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে জুন মালিয়ার মিছিলে এলাকার তৃণমূল কর্মীদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ করলেন ২০১৩ সালে এই ১৩ নম্বর ওয়ার্ডেরই তৃণমূল প্রার্থী চামেলী খাতুন। এ নিয়ে বিধায়কের কাছে হোয়াটসঅ্যাপে লিখিতভাবে তিনি সেই অভিযোগ জানিয়েছেন বলে জানালেন।

কাঠগড়ায় খোদ তৃণমূল কাউন্সিলর

আগামী ৪ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের আনন্দপুরে জনসভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই জনসভার সমর্থনে শনিবার মেদিনীপুর শহরে বিধায়ক জুন মালিয়ার নেতৃত্বে এক মিছিলের আয়োজন করা হয়। আর এই মিছিলে এলাকার তৃণমূল কর্মীদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল মেদিনীপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার মোজাম্মেল হোসেনের ওপর। অভিযোগ করলেন ২০১৩ সালে এই ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী তথা এলাকার মহিলা নেত্রী চামেলী খাতুন। তিনি বলেন, শনিবারের মিছিলের জন্য শুক্রবার সন্ধ্যায় যখন তিনি এলাকায় প্রচার করতে বেরোন, তখন তাকে ঘিরে ধরে মিছিলের জন্য কাউকে বলতে বাধা দেওয়া হয়। শুধু তাই নয়, বিধায়ককে নিয়ে কটুক্তি করা হয় বলেও অভিযোগ। এমনকি যারা বিধায়কের মিছিলে যাবে তাদেরকে সরকারী সুযোগ সুবিধে থেকেও বঞ্চিত করা হবে বলে কাউন্সিলার হুমকি দেন বলে অভিযোগ। এ নিয়ে বিধায়ককে হোয়াটস আপে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন তিনি।

মিছিলে বাধা দেওয়ার অভিযোগ

মিছিলে বাধা দেওয়ার এই ধরনের অভিযোগের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলার মোজাম্মেল হোসেন। তার পাল্টা দাবি, মিছিল হবে বলে তিনি নিজেই জানতেনই না। হয়তো বিধায়কের নামে মুখ খোলার জন্যই এই অভিযোগ। উল্লেখ্য শনিবারের ওই মিছিলের পর বিধায়ক জুন মালিয়া এই ১৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলারকে না জানিয়ে ওয়ার্ডের বহিষ্কৃত তৃণমূল নেতা এরশাদ আলীর সাথে কথা বলতে আসেন বলে জেলা সভাপতির কাছে নালিশ করেছিলেন কাউন্সিলার মোজ্জামেল হোসেন। তার ২৪ ঘন্টার মধ্যেই তার নামেই পালটা অভিযোগ জমা পড়ল বিধায়কের কাছে। তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জন্য ই এই ঘটনা, দাবি বিজেপির।

প্রকাশ্যে তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব

গতবছর খড়গপুর, মেদিনীপুরের পর পূর্ব বর্ধমানের কালনায় প্রকাশ্যে আসে তৃণমূলের গোষ্টীদ্বন্দ্ব। শাসকদলের নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে তাঁর পদত্যাগ দাবি করেন তৃণমূলেরই (TMC) কাউন্সিলররা। পঞ্চায়েত ভোটের আগে, আবার, এক তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্য়ানের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন তাঁরই দলের কাউন্সিলররা। কাউন্সিলরদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করছেন পুর চেয়ারম্যান আনন্দ দত্ত। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে পুরসভা পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?

ভিডিও

Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget