এক্সপ্লোর

West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের

BJP Agitation: পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি, থমকে গেল বোর্ড গঠন

বিশ্বজিৎ দাস, সৌমেন চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুর: বোর্ড গঠন ঘিরে বিজেপির বিক্ষোভে উত্তাল হয়ে উঠল খড়গপুর পুরসভা চত্বর। পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। থমকে গেল বোর্ড গঠন। 

আরও পড়ুন, FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”

রাস্তায় শুয়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পুরসভার গেটে তালা লাগিয়ে স্লোগান, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছল যে সামাল দিতে লাঠিচার্জ করতে হল পুলিশকে। বোর্ড গঠন ঘিরে বিজেপির বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুরের খড়গপুর পুরসভা চত্বর। খড়গপুর পুরসভায় মোট ওয়ার্ড ৩৫, এর মধ্যে তৃণমূল কাউন্সিলর ২৪ জন। কংগ্রেসের কাউন্সিলর রয়েছেন ৪ জন। বিজেপির কাউন্সিলর ৬ জন। আর ১ জন রয়েছেন সিপিএম কাউন্সিলর।
 
সম্প্রতি পুরপ্রধান কল্যাণী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকার-সহ ২৪ জন কাউন্সিলর। যার মধ্যে রয়েছেন তৃণমূলের ১৯ জন, কংগ্রেসের ৪ জন, এবং সিপিএম-এর ১ জন কাউন্সিলর। সোমবার খড়গপুর পুরসভায় নতুন চেয়ারম্যান নির্বাচনের কথা ছিল। কিন্তু তার আগেই নতুন বোর্ড গঠনে আপত্তি জানিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি। পুরসভার গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
খড়গপুরের বিজেপি নেতা মনোজ দে বলেন, কল্যাণী ঘোষ হোক আর প্রদীপ সরকার হোক, কেউ ভোট করতে পারবে না। কোটি কোটি টাকা খড়গপুরের মানুষকে লুঠ করেছে। চোরকে আমরা কোনওভাবে বোর্ড করতে দেব না। প্রদীপ সরকারের মতো একটা চোর কোনওভাবে এখানে বোর্ড করতে পারবে না। 
 
পুলিশ এসে বিক্ষোভকারীদের সরাতে গেলে, দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারপর লাঠি চালায় পুলিশ। ভাঙা হয় গেটে লাগানো তালা। এদিনের ঘটনা নিয়ে খড়গপুর পুরসভার চেয়ারম্যান,কল্যাণী ঘোষের সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।' সব মিলিয়ে ঝুলেই রইল খড়গপুর পুরসভার বোর্ড গঠন। 

নভেম্বরের শেষেই প্রথম দফায় কলকাতা, হাওড়া-সহ সাত পুরসভার ভোট হবে। জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। ভোটকর্মী থেকে গণনাকেন্দ্র, EVM মুভমেন্ট-সহ একাধিক বিষয়ে আলোচনা হয় বৈঠকে। দুর্গাপুজোর পরই রাজ্যে ভোটপুজো। বিধানসভা ভোটের পর এবার কার্যত মিনি বিধানসভা ভোট। পুজোর ছুটির পর অর্থাৎ,নভেম্বরের শেষেই প্রথম দফায় কলকাতা, হাওড়া-সহ সাত পুরসভার ভোট।আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি পর্যালোচনা করেছে রাজ্য নির্বাচন কমিশন।

Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Jahangir Khan: ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
ঝুঁকতে হল 'পুষ্পা'কে ! যা বলেছিলেন তাই করলেন মুখ্যমন্ত্রী, ঠিক কোন হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ?
Bhai Phota 2026: ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
ভাইরা ফোঁটা নিলেন, শুধু দিদি আর জায়গাটা পাল্টে গেল! পালাবদলের ভাইফোঁটায় যেন আদ্যপান্ত অচেনা ছবি
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget