এক্সপ্লোর

West Midnapore News: দুর্ঘটনা নাকি 'খুন' ? লরির ধাক্কায় মৃত্যু চিকিৎসকের

West Midnapore Accident: চিকিৎসককে পিষে দিল বেপরোয়া লরি চালক। পশ্চিম মেদিনীপুরের ৬০ নম্বর জাতীয় সড়কে উকুনমারির কাছে ঘটনা।

অমিত জানা,পশ্চিম মেদিনীপুর: ঘন কুয়াশার (Fog) মাঝে লরির ধাক্কা প্রাইভেট কারকে (Accident)। লরিকে আটকাতে গিয়ে মৃত্যু হয়েছে চিকিৎসকের। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার ৬০ নম্বর জাতীয় সড়কে উকুনমারির কাছে সোমবার সাতসকালে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক চিকিৎসকের। আহত তিন। আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে মকরামপুর হাসপাতালে। তবে প্রকৃতই কি ঘনকুয়াশাই দায়ী ? কারণ ঘটনায় উঠে এসেছে একটি বিস্ফোরক তথ্য।

দুর্ঘটনা নাকি 'খুন' ?

জানা গিয়েছে, সোমবার ভোরে খড়গপুর থেকে প্রাইভেট গাড়িতে করে দীঘা যাচ্ছিলেন চিকিৎসক দম্পতি-সহ পাঁচ জন। যাওয়ার সময় একটি লরি জাতীয় সড়কে ওই প্রাইভেট কারটিকে ওভারটেক করতে গেলে প্রাইভেট কারের সামনের অংশে ধাক্কা লাগে। দুর্ঘটনার পর প্রাইভেট কারের যাত্রীরা নেমে ওই লরি চালককে আটকে, বচসায় জড়িয়ে পড়ে। এরপর লরি চালক, লরি নিয়ে এগিয়ে যেতে চাইলে চিকিৎসক ৪৫ বছর বয়সি গৌতম মুখোপাধ্যায়, লরির সামনে দাঁড়িয়ে তাকে আটকাতে গেলে তার ওপর দিয়ে চলে যায় লরিটি। ঘটনাস্থলে লরির তলায় চাপা পড়ে মৃত্যু হয় ওই চিকিৎসকের। আর এর পরেই প্রশ্ন উঠেছে, এটা কি প্রকৃতই দুর্ঘটনা, নাকি 'খুন' ? জানা দিয়েছে, এই ঘটনায় আহত হয়েছে আরও দুজন। আহত দুজনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মকরামপুর হাসপাতালে। মৃতদেহ সংগ্রহ করে নারায়ণগড় থানার পুলিশ।

দিঘায় বেড়াতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা

 দিঘায় বেড়াতে গিয়ে আনন্দ করে ফেরার সময় ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা। বাঁকুড়া থেকে দিঘা বেড়াতে গিয়েছিলেন ১০ জনের পর্যটক দল। বেড়িয়ে ফেরার সময় ঘটে গেল দুর্ঘটনা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, রাতে নিয়ন্ত্রণ হারিয়েই এই পরিণতি। শীত কাল। ঘন কুয়াশা। দুরন্ত গতি। আর এর ফলে দুর্ঘটনা। এমন একাধিক দুর্ঘটনার খবর আসছে বিভিন্ন জেলা থেকে। তেমনই আরও একটি মর্মান্তিক খবর এটি। দিঘা বেড়িয়ে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে বোলেরো গাড়িটি। দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল এক যাত্রীর। মৃত পর্যটকের নাম আলিমুদ্দিন মির্জা (২৭)। কোনওক্রমে প্রাণে বেঁচেছেন, তবে গুরুতর আহত চারজন । পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা ঠাকুর চকের কাছে রাতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিকে মুখোমুখি ধাক্কা লাগে পর্যটক বোঝাই গাড়িটির। জানা যাচ্ছে, তারপর তা ছিটকে রাস্তার ধারে পড়ে যায়।

আরও পড়ুন, 'ওনাকে মর্যাদা দেননি', নেতাজির জন্মদিনে কাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর ?

যাত্রীবোঝাই বাসের চাকা ফেটে বিপত্তি

সম্প্রতি কাটোয়া থেকে কীর্ণাহারে যাওয়ার পথে যাত্রীবোঝাই বাসের চাকা ফেটে বিপত্তি ঘটে। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে কালভার্টের গার্ডওয়াল ভেঙে খালে পড়ে যায় বাস। আহত হন ১২ জন যাত্রী। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এর আগে ডিসেম্বর মাসে, হুগলির হরিপালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় পর্যটক বোঝাই বাস। মৃত্যু হয় এক মহিলা যাত্রীর। আহত হন ৩৫ জন। আঘাত গুরুতর হওয়ায়, ১৫ জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাসচালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনা বলে মনে করা হয় প্রাথমিক তদন্তে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget