এক্সপ্লোর

Lakshmir Bhandar: অ্য়াকাউন্টে ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, পশ্চিম মেদিনীপুরে গ্রেফতার তৃণমূল নেতা

West Midnapore: বহরমপুর ধৃত 'লক্ষ্মী' ছেলে রাকিবুল শেখ, আবার চন্দ্রকোণায় গ্রেফতার তৃণমূলের 'লক্ষ্মী' উত্তম সাউ। মুর্শিদাবাদের বহরমপুরে বুধবারই হদিশ মিলেছে পুরুষ-'লক্ষ্মী'র!

পশ্চিম মেদিনীপুর:  তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত তৃণমূল নেতার নামে! মুর্শিদাবাদের বহরমপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। সরকারি প্রকল্পে নগদ হাতে পেতে পুরুষও লক্ষ্মী! আবার সামনে এল এই ধরনের ঘটনা। অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

বহরমপুর ধৃত 'লক্ষ্মী' ছেলে রাকিবুল শেখ, আবার চন্দ্রকোণায় গ্রেফতার তৃণমূলের 'লক্ষ্মী' উত্তম সাউ। মুর্শিদাবাদের বহরমপুরে বুধবারই হদিশ মিলেছে পুরুষ-'লক্ষ্মী'র! আর, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় এবার সন্ধান মিলল তৃণমূলের 'লক্ষ্মী'-ছেলের! এ যেন ভাণ্ডারেই ভারী গোলমাল! বাড়ির লক্ষ্মী, মানে মহিলাদের জন্য় তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার। কিনতু, সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও মিশেছিল জল!
যার জেরে পুরুষও হয়ে গেছিলেন লক্ষ্মী! হ্য়াঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পুরুষও!

বহরমপুরের রাধারঘাটের রাকিবুল শেখের গ্রেফতারির পর, এবার আরও এক পুরুষ-'লক্ষ্মী'র সন্ধান মিলল চন্দ্রকোণায়! জিজ্ঞাসাবাদের পর, উত্তম কুমার সাউ নামের ওই তৃণমূল নেতাকেও গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন '২০২২ সাল থেকে ওঁর ডকুমেন্টে, মিসেস-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওঁর নামে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে। সেইজন্য আমরা ফর্জারি, ইমপার্সোনেশন এবং চিটিং, এই সেকশনে ওঁকে অ্যারেস্ট করি।++ওঁর ডকুমেন্ট ব্যবহৃত হয়েছে। ওঁর মিসেস-এর অ্যাকাউন্টে ঢুকেছে।'

চন্দ্রকোণা ১ নম্বর ব্লকের মনোহরপুর এলাকার বাসিন্দা তৃণমূল নেতা উত্তম কুমার সাউ। পেশায় ঠিকাদার। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত এই তৃণমূল নেতার নামে! চন্দ্রকোণার মনোহরপুরের বিজেপির মণ্ডল সভাপতি সবুজ মজুমদার বলেন,  'আমাদের গ্রামপঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে, এবং পুরুষ, নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমরা চাই, টাকা ফেরত দিতে হবে, সরকারের টাকা। ওই ভাবে সরকারের টাকা তছরুপ করা যাবে না।'

অভিযোগ স্বীকার করে নিজের মতো করে সাফাই দিয়েছেন ধৃত তৃণমূল নেতা। ধৃত অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম কুমার সাউ বলেছেন, 'কখনও আমি এই লিস্ট খতিয়ে দেখিনি। কীভাবে আমার নাম ওখানে এসেছে, সেটাও আমার জানা নেই।' নিজের স্ত্রী-র জন্য লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিলাপ করেছিলেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা। তিনি বলছেন,  'ওর জন্যই আবেদন করেছিলাম। আমার নামটা ওখানে আছে। ওর অ্যাকাউন্ট নম্বর, ওর ফোন নম্বর। কিন্তু বেনিফিসিয়ারির নামের জায়গায় দেখা যাচ্ছে আমার নাম বসে আছে।'

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'তৃণমূল কংগ্রেস হলে আপনি মহিলা হন, পুরুষ হন সব কিছু পাবেন। ++ মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার করেছিল পূর্ববর্তী সরকার। সেটা পুরুষরা পেয়েছে। জানিনা ফর্ম ফিলাপ করার সময় সেই ব্য়ক্তি বোরখা পরে করেছিল কি না? চিনতে পারেনি? রাজ্য সরকার হয়তো ভুল করে দিয়েছে।'

রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে বিজেপি সরকার। আর তাতেই সামনে আসছে একের পর এক এধরনের ঘটনা! বহরমপুরে ধৃত রাকিবুল শেখকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সেরা শিরোনাম

West Bengal News Live : বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
বাসন্তীতে রক্তদান শিবিরে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, 'এলাকা আমার, না জানিয়ে কেন এলেন ?'
Cutmoney Allegation : 'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
'বিজেপি কর্মীই হোক বা যার কর্মীই হোক', কাটমানি-অভিযোগ নিয়ে স্পষ্ট বার্তা বিজেপি বিধায়কের
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
তৈরি ঘূর্ণিঝড় আকভান, রাক্ষুসে গতিতে হবে ল্যান্ডফল, ৬ জেলায় জারি হাই অ্যালার্ট, IMD র বড় আপডেট
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'
অন্নপূর্ণা যোজনার নামে 'কাটমানি' নেওয়ার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, 'আমার সেরকম আর্থিক অবস্থা নয়'

ভিডিও

Panihati BJP Worker Death | পানিহাটিতে BJP কর্মীকে খুনের ঘটনায় এখনও গ্রেফতার শূন্য
Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget