এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

West Midnapore News: পতাকা বাঁধাকে কেন্দ্র করে তৃণমূল-সিপিএম সংঘর্ষ, মহিলা-সহ আহত ৪

তৃণমূলের পাল্টা অভিযোগ, মহিলা কর্মীদের নিয়ে তাদের ওপর চড়াও হন সিপিএম কর্মীরা। তৃৃৃণমূলের তরফে পিংলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।  

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: সিপিএমের সমাবেশের আগে পতাকা বাঁধাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের পিংলায় তৃণমূল-সিপিএম সংঘর্ষ। এক মহিলা-সহ দু’পক্ষের ৪ জন আহত হন। রবিবার পিংলায় সিপিএমের সমাবেশ রয়েছে। বামেদের অভিযোগ, গতকাল রাতে পতাকা বাঁধার সময় তৃণমূল কর্মীরা বাধা দেন। এই নিয়েই মারামারি হয়। তৃণমূলের পাল্টা অভিযোগ, মহিলা কর্মীদের নিয়ে তাদের ওপর চড়াও হন সিপিএম কর্মীরা। তৃৃৃণমূলের তরফে পিংলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।  

পশ্চিম মেদিনীপুরে দুর্নীতি: এবার সমবায় সমিতিতেও দুর্নীতির অভিযোগ উঠল। আমানতকারীদের একাংশের অভিযোগ, পাটনা কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান। পাল্টা দলেরই একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা।

নদিয়ায় সংঘর্ষ: পঞ্চায়েত ভোটের আগে নদিয়ার (Nadia Haringhata) হরিণঘাটায় তৃণমূলের গোষ্ঠীবিবাদের জেরে সংঘর্ষ (Clash)। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ-সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ উঠল অঞ্চল সভাপতির অনুগামীদের বিরুদ্ধে।

হরিণঘাটার ফতেপুর গ্রাম পঞ্চায়েতে কাজের জন্য টেন্ডার ডাকা ও এলাকার রাশ দখলে রাখা নিয়ে দুই তৃণমূল নেতার মধ্যে বিবাদ চলছিল। গতকাল রাতে গন্ডগোল চরমে ওঠে। পার্টি অফিসের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূলের দুই গোষ্ঠী। আক্রান্ত হন হরিণঘাটা পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণি দফতরের কর্মাধ্যক্ষ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। তবে এখনও থানায় অভিযোগ দায়ের হয়নি। গোষ্ঠীকোন্দলের কথা অস্বীকার করেছে তৃণমূলের ব্লক নেতৃত্ব।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই উত্তর দিনাজপুরের ইসলামপুরে তৃণমূলের গোষ্ঠীবিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি এমনই হয়, যে শেষ অবধি সংঘর্ষের জেরে চলে গুলি-বোমার লড়াই। বোমার আঘাতে মৃত্যু হয় এক সিভিক ভলান্টিয়ারের। মৃত সিভিক ভলান্টিয়ার ছিলেন স্থানীয় তৃণমূল (TMC) নেতার ভাই। অভিযুক্ত তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ইতিমধ্যেই তৃণমূলের জেলা সভাপতি ও ব্লক সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী আবদুল করিম চৌধুরী। প্রতিবাদে ইসলামপুর থানা ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। 

গতবছর তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের নবকলা গ্রাম।নিভিয়ে দেওয়া হয়েছিল পার্টি অফিসের লাইট। এরপরই শুরু হয় লাঠালাঠি। একের পর এক লাঠির বাড়ি। অবাধে ভাঙচুর চালানো হয়েছিল দলীয় অফিসে। ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল তৃণমূলের পতাকা। তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডের নবকলা গ্রাম। পরস্পরকে লক্ষ্য করে কাচের বোতলও ছুঁড়েছিল দু’পক্ষ। এই ঘটনায় ৮ জন জখম হয়েছিলেন।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tamanna Mother: 'যা করবে, ওরা সবার জন্য করবে, আর অবশ্যই বিচার দেবে', বলছেন তৃণমূলের হারে খুশি তামান্নার মা
'যা করবে, ওরা সবার জন্য করবে, আর অবশ্যই বিচার দেবে', বলছেন তৃণমূলের হারে খুশি তামান্নার মা
Chiranjeet Chakraborty:
"কামদুনি, চাকরি বাতিল, RG কর....মমতা ব্যবস্থা নিতে পারছিলেন না", এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিরঞ্জত
Asit Mazumdar : 'অদক্ষ' দেবাংশুকে প্রার্থী করতেই হাতছাড়া চুঁচুড়া ? ক্ষোভ উগরে দিলেন অসিত মজুমদার
'অদক্ষ' দেবাংশুকে প্রার্থী করতেই হাতছাড়া চুঁচুড়া ? ক্ষোভ উগরে দিলেন অসিত মজুমদার
WB News Live Updates: ''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি
''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি", সাংবাদিক বৈঠক থেকে আর কী কী জানালেন

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
Mamata Refuses to Resign : মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
TMC Ratna Chatterjee: 'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Mamata Banerjee: 'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
IndiGo Flight Fire: IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Embed widget