West Midnapore: পশ্চিম মেদিনীপুরে নয়াবসত রেঞ্জের হাতির পালের দাপটে নাজেহাল গ্রামবাসী
West Midnapore: ঘাগরা দতাল মেটলা নলবনা এলাকার চাষিদের অভিযোগ একদিকে যেমন নিম্নচাপের ফলে প্রতিদিনই বৃষ্টিতে চাষের ক্ষতি হচ্ছে। এছাড়াও হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের ধান ও সবজি।

সোমনাথ দাস, পুর্ব মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত রেঞ্জে ছয় থেকে সাতটি গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি হাতির দল। ঘাগরা দতাল মেটলা নলবনা এলাকার চাষিদের অভিযোগ একদিকে যেমন নিম্নচাপের ফলে প্রতিদিনই বৃষ্টিতে চাষের ক্ষতি হচ্ছে। অন্যদিকে পাঁচ থেকে ছয় দিন ধরে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চাষের ধান ও সবজি। চাষিরা বলেন ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েও কোনও লাভ হয়নি এমনকী ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণও পায়নি কোনওদিন।
২ দিন আগেই ফের উত্তরবঙ্গে পূর্ণ বয়স্ক হাতির মৃত্যু। ধূপগুড়ির বেগুন খেত থেকে মৃতদেহ উদ্ধার করল বন দফতর। চাষের জমিতে লাগানো তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু উত্তর খুঁজছে বন দফতর।
বেগুন খেতের মধ্যে পড়ে গজরাজ। প্রকাণ্ড কালো শরীরটা নিথর, নিশ্চুপ। উত্তরবঙ্গে ফের পূর্ণবয়স্ক হাতির মৃত্যুতে প্রশ্নের মুখে বন দফতরের ভূমিকা।
জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের খুট্টিমারি ভাণ্ডারকুরা গ্রাম। শনিবার এখানেই বেগুন খেতের মধ্যে হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
খবর পেয়ে বন দফতরের বিন্নাগুড়ি স্কোয়াডের কর্মীরা এসে দেহ উদ্ধার করে। সঙ্গে ছিল বানারহাট থানার পুলিশ। বন আধিকারিকদের অনুমান, পাশের মরাঘাট জঙ্গল থেকে বেগুন খেতে ঢুকেছিল হাতিটি। বন কর্মীদের দাবি, হাতিটির শুঁড়ে আঘাতের চিহ্ন রয়েছে।
জলপাইগুড়ি-আলিপুরদুয়ার রেঞ্জের ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী জানিয়েছেন, গত বছর আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পূর্ণবয়স্ক হাতির। ধূপগুড়ির ঘটনা তারই পুনরাবৃত্তি? মৃত গজরাজের ময়নাতদন্তের রিপোর্টে মিলবে তার উত্তর। জমির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়।
কিছুদিন আগে গুরুমারা অভয়ারণ্যের মূর্তির রাস্তায় পর্যটকদের গাড়ি আটকায় দল ছুট হাতি। ফের হাতির সাথে সেল্ফি ও ছবি তুলতে গাড়ি নিয়ে হাতির কাছে ছুটে গেল উৎসাহিত পর্যটক। চাঞ্চল্য ছড়াল মূর্তি এলাকায়। দীর্ঘ গাড়ির লাইন গরুমারা জাতীয় উদ্যান ও খুনিয়া জঙ্গলের মাঝ দিয়ে যাওয়া রাজ্য সড়কে।
Before You Go
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda






















