এক্সপ্লোর

Kurmi Samaj: অবরোধের জেরে বাতিল একাধিক ট্রেন, কুড়মি বিক্ষোভে চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা

Purulia: পুরুলিয়ার কুস্তাউর স্টেশনেও রেল লাইনে উপর বসে পড়েছেন আদিবাসী কুড়মি সমাজের মানুষ। চলছে ধামসা-মাদল বাজিয়ে গানবাজনা।

পুরুলিয়া: পুরুলিয়ার কুস্তাউর, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ। রেললাইনে বসে স্লোগান, ধামসা-মাদল নিয়ে গান আদিবাসী কুড়মি সমাজের। চরম দুর্ভোগে ট্রেনযাত্রীরা। 

পশ্চিম মেদিনীপুরের কুড়মি সমাজের অবরোধ বুধবার দ্বিতীয় দিনে পড়ল। গতকাল, খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল। আজ সকাল ৬টা থেকে খেমাশুলি স্টেশনে অবরোধ শুরু করে আদিবাসী কুড়মি সমাজ। 

পুরুলিয়ার কুস্তাউর স্টেশনেও রেল লাইনে উপর বসে পড়েছেন আদিবাসী কুড়মি সমাজের মানুষ। চলছে ধামসা-মাদল বাজিয়ে গানবাজনা। আদ্রা স্টেশনে বেশকিছু ট্রেন বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। কুড়মি সম্প্রদায়ের মানুষকে তপশিলি উপজাতিভুক্তদের আওতায় আনার পাশাপাশি সারনা ধর্ম কোড চালু ও কুর্মালি ভাষাকে স্বীকৃতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল ও পথ অবরোধ কর্মসূচি নিয়েছে আদিবাসী কুড়মি সমাজ।

প্রসঙ্গত, ২০২২ সালের ২০শে সেপ্টেম্বর থেকে লাগাতার ৫ দিন আদিবাসী কুড়মি সমাজের অবরোধের ফলে স্তব্ধ হয়ে যায় রেল পরিষেবা। রেল সূত্রের খবর, ইতিমধ্যেই আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে, বেশ কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।

বাতিল হয়েছে

  • হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 
  • হাওড়া তিতলাগড় এক্সপ্রেস 
  • হাওড়া কাটানগর স্টিল এক্সপ্রেস 
  • হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস
  • সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু স্পেশাল 
  • খড়গপুর-ঝাড়গ্রাম মেমু স্পেশাল
  • খড়গপুর-টাটানগর মেমু স্পেশাল 
  • হাওড়া-ঘাটশিলা মেমু স্পেশাল 
  • ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল 
  • ঝাড়গ্রাম-ধানবাদ মেমু স্পেশাল 
  • রাঁচি-খড়গপুর মেমু এক্সপ্রেস 

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, 

  • হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস
  • পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস
  • ও সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেসের। 

আন্দোলনের রেশ রেলপথে দীর্ঘ সময় রেল অবরোধ চূড়ান্ত যাত্রী দুর্ভোগ। আদিবাসী কুড়মি সমাজের আন্দোলনের দ্বিতীয় দিনে এই ছবি ফিরলপুরুলিয়ার কুস্তাউর ও পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে। কুড়মি সম্প্রদায়ের বাসিন্দাদের, তপশিলি উপজাতিদের আওতায় আনার পাশাপাশি সারনা ধর্ম কোড চালু ও কুড়মালি ভাষার স্বীকৃতির দাবিতে রেল ও পথ অবরোধে নেমেছে আদিবাসী কুড়মি সমাজ। কুস্তাউর, পুরুলিয়া কুড়মি আন্দোলনে স্তব্ধ রেলপথ!

খড়গপুর, পশ্চিম মেদিনীপুরে কুড়মিদের রেল অবরোধে ভোগান্তির শিকার হন যাত্রীরা! কুড়মি আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত হওয়ায়, বাঁকুড়াতেও দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। এদিকে, রেল সূত্রের খবর, কুড়মিদের আন্দোলনের জেরে ইতিমধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। সেই তালিকায় আছে,হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 

  • হাওড়া তিতলাগড় এক্সপ্রেস 
  • হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস 
  • হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস
  • এছাড়াও, বাতিল হয়েছে,
  • সাঁতরাগাছি-ঝাড়গ্রাম মেমু স্পেশাল 
  • হাওড়া-ঘাটশিলা মেমু স্পেশাল 

ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশালের মতো ট্রেনগুলি। এছাড়াও, হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস, পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস, সাঁতরাগাছি পুরুলিয়া এক্সপ্রেসের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।গতবছর, ২০ সেপ্টেম্বর থেকে টানা ৫ দিন, আদিবাসী কুড়মি সমাজের অবরোধের ফলে স্তব্ধ হয়ে গিয়েছিল রেল পরিষেবা। এবারও কুড়মি আন্দোলনের প্রেক্ষাপটে, দুর্ভোগের সেই ছবি ফেরার আশঙ্কা করছেন সাধারণ মানুষ।

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget