এক্সপ্লোর

পুজোর মুখে জঙ্গলমহলে চাঞ্চল্য, গোয়ালতোড়জুড়ে মাওবাদী পোস্টার ঘিরে আতঙ্ক

চাকরির লোভ দেখিয়ে মাওবাদীকে কেনা যাবে না। ওপরে লেখা মাওবাদী জিন্দাবাদ! নীচে শুধু মাওবাদী। 

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর: গোয়ালতোড়ের পর মেদিনীপুর শহর সংলগ্ন ঈশ্বরপুরে মাওবাদীদের নামে পড়ল পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কে বা কারা পোস্টার দিল তার খোঁজ চালাচ্ছে পুলিশ। চাকরির লোভ দেখিয়ে মাওবাদীকে কেনা যাবে না। ওপরে লেখা মাওবাদী জিন্দাবাদ! নীচে শুধু মাওবাদী। 

পুজোর মুখে এই পোস্টার ঘিরে জঙ্গলমহলে ফিরল মাওবাদী আতঙ্ক। শনিবার ভোরে মেদিনীপুর শহর সংলগ্ন ঈশ্বরপুর এলাকায় এই পোস্টার দেখা যায়। পোস্টারে আরও লেখা হয়েছে, আদিবাসীদের হেনস্থা করা হচ্ছে কেন? ঘুষ নিয়ে পদ বিক্রি করা হচ্ছে কেন?  ঘুষখোর নেতারা জবাব দাও। খবর পেয়ে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুজো আগে এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

মেদিনীপুরের ব্যবসায়ী মৃত্যুঞ্জয় দাস জানিয়েছেন,দোকানের পাশে দেখি পোস্টার সাঁটানো, ভয় পেয়ে যাই, পুলিশকে খবর দিই। চন্দনা মাইতি নামে আরও এক ব্যবসায়ীর কথায়, 'মাওবাদী বলে লেখা ছিল। নতুন করে কেন যে এসব হল, ভয় লাগছে।'

স্থানীয়রা আতঙ্কিত হলেও, ভয়ের কিছু নেই বলে দাবি পুলিশের। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, এরম ঘটনা আগেও হয়েছে, কে করেছে দেখছি, ভয়ের কিছু নেই। মাসখানেক আগেই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে মাওবাদীদের নামে হুমকি পোস্টার পড়ে। পোস্টারে লাল কালিতে লেখা ছিল, চাকরি না দিলে খুন করা হবে! আর এবার লেখা হল, চাকরির লোভ দেখিয়ে মাওবাদীদের কেনা যাবে না।

এর আগে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার পড়েছিল পুরুলিয়ার বরাবাজারে। পোস্টারে মানবাজারের মহকুমাশাসক ও এক সরকারি আধিকারিককে হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে, মেদিনীপুরে রাস্তার উপর গাছ ফেলার ঘটনায় মাওবাদী স্মৃতি  উস্কে দিয়েছে। 

ফের জঙ্গলমহলে ছড়ায় মাওবাদী আতঙ্ক। পুরুলিয়ার বরাবাজারে পড়ে মাওবাদীদের নামে দেওয়া পোস্টার। আর মেদিনীপুর-ধেড়ুয়া রাজ্য় সড়কের উপর ফেলা হল গাছের গুঁড়ি। এদিন সকালে মাওবাদীদের নাম করে পোস্টার বরাবাজারের একাধিক জায়গায় নজরে পড়ে এলাকাবাসীর। পোস্টারে মানবাজারের মহকুমাশাসক ও বরাবাজারের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে খুনের হুমকি দেওয়া হয়।

হুমকি পোস্টারের নেপথ্যে কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখতে শুরু করে প্রশাসন। এ নিয়ে পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার বলেন, এটা নিয়ে তদন্ত হচ্ছে, এর সারবত্তা কী, এখন সরকারি আধিকারিকরা দুয়ারে গিয়ে পরিষেবা দিচ্ছে, কারও কিছু বলার থাকলে সরাসরি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে।

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mahalaya Event in Kolkata | মহালয়ায় 'মেগা ইভেন্ট', উপস্থিত রয়েছে মুখ্যসচিব Manoj Agarwal
Gyanesh Kumar | CJP-র আন্দোলনের সমর্থনে পথে নামলেন নেহা বোরা, সঙ্গে আইসার সদস্য-সমর্থকরা
Kolkata Metro | বেলেঘাটা থেকে সেক্টর ৫ পর্যন্ত শুরু হল ট্রায়াল রান | #abpananda
Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget