এক্সপ্লোর

Kolkata: গঙ্গায় স্নান করতে নেমেই কি বিপত্তি? নিখোঁজ ২ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

Kolkata News: প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ জন স্নান করতে নামেন। স্নান সেরে উঠেও আসেন তাঁরা। ফের একজন জল নামলে, তাঁকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে যান আরেকজন।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে গঙ্গায় স্নান করতে নেমে বিপত্তি। নিখোঁজ তপসিয়ার (Tapsia) বাসিন্দা ২ ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ জন স্নান করতে নামেন। স্নান সেরে উঠেও আসেন তাঁরা। ফের একজন জল নামলে, তাঁকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে যান আরেকজন। এখনও খোঁজ মেলেনি তাঁদের।

কী অনুমান করা হচ্ছে?

সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ২ ছাত্র মিলে একটু ঘুরে বাড়ি ফিরে আসবে ভেবেছিল। এরপর তারা মিলে গঙ্গায় স্নান করতে নামে। সেখানে একজন প্রথমে জল নেমেছিল। তাকে তলিয়ে যেতে দেখে আরেকজন তাকে বাঁচাতে যায়, কিন্তু তিনিও সেখানে জলে তলিয়ে যায় বলেই আশঙ্কা করা হচ্ছে। 

গতকাল মারা গিয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

প্রবল গরমে অসুস্থ হয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর (HS Examinee) মৃত্যু। জানা গিয়েছে, যাদবপুর বিদ্যাপীঠের (Jadavpur Vidyapith) ছাত্রী সে। এ দিন পরিবারের সঙ্গে ঈদের কেনাকাটা করতে নিউমার্কেটে গিয়েছিলেন আনিসা। এর পর বাড়ি ফিরে সন্ধেয় অসুস্থ বোধ করেন ওই তরুণী। হঠাৎই তাঁর বমি শুরু হয়। চিকিৎসকদের অনুমান প্রবল গরমে ডিহাইড্রেশন হয়ে অসুস্থ হয়ে যায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তাঁর। সূত্রের খবর, মৃতার বাড়ি তপসিয়ায়, নাম আনিসা আফরিন মণ্ডল। উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন তরুণী। 

ঠিক কী হয়েছিল: পরিবার সূত্রে খবর, এদিন সন্ধেতে বাড়ি ফিরে পড়তে বসে সে। রাতের দিকে হঠাৎই তাঁর বমি শুরু হয়। একাধিকবার বমি, মাথা যন্ত্রণা ও শ্বাসকষ্ট শুরু হয়। এর পর বাড়িতে চিকিৎস আসেন। ততক্ষণে তরুণীর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। 

পরিবারের অভিযোগ: মৃত আনিসার বাবা জানিয়েছেন স্থানীয় এক চিকিৎসককে ডাকা হলেও সে আসতে দেরি করে। চিকিৎসক এসে পরীক্ষা করে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। ছাত্রীর বাবা এও জানিয়েছেন ওই ছাত্রী রোজার উপোস করেছিল।

কী জানালেন চিকিৎসক: দুর্ভাগ্যজনক ঘটনা। মর্ডান মেডিসিন এত উন্নত হওয়ার পরও এই ঘটনা সত্যিই হতবাক করছে। কী কারণে ডিহাইড্রেশন হল তা খতিয়ে দেখতে হবে। উপোসের কারণেও এমন ঘটে থাকতে পারে।

সেরা শিরোনাম

ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget