এক্সপ্লোর

Narendra Modi: 'ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছি কারণ...' কেন? জানালেন মোদি

Modi on Trump Invitation: মোদি বলেছেন, “মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ফোন করে বলেন কানাডায় এসেছেন যখন, ওয়াশিংটন ঘুরে দেশে ফিরুন, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব"

নয়া দিল্লি: বর্তমানে ওড়িশা সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে বিজেপির প্রথম সরকারের প্রথম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদি ওড়িশা সফর করছেন। সেখানের একটি জনসভায় ভাষণও দিয়েছেন তিনি। সেই বক্তৃতায় G7 সম্মেলন থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ এসেছে। 

মোদি বলেছেন, “আমি দু'দিন আগে G7 শীর্ষ সম্মেলনের জন্য কানাডা গিয়েছিলাম। তখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে ফোন করে বলেন কানাডায় এসেছেন যখন, ওয়াশিংটন ঘুরে দেশে ফিরুন। আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব, কথা বলব। কিন্তু আমি মার্কিন রাষ্ট্রপ্রধানকে বলেছিলাম আমন্ত্রণের জন্য ধন্যবাদ। কিন্তু আমাকে মহাপ্রভুর দেশে যেতে হবে। মহাপ্রভুর প্রতি আপনাদের ভালবাসা এবং ভক্তি আমাকে ওড়িশায় নিয়ে এসেছে।"

২০২৪ সালের জুনে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর ওড়িশা সফরে আসা মোদি ১৮,৬০০ কোটি টাকারও বেশি মূল্যের ১০৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং "ওড়িশা ভিশন ডকুমেন্ট" উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে পানীয় জল ও সেচ, স্বাস্থ্য পরিকাঠামো, গ্রামীণ সড়ক ও সেতু, জাতীয় মহাসড়ক এবং রেল পরিকাঠামো।                      

জি৭ সামিট সেরে কানাডা থেকে ফেরার পথে নরেন্দ্র মোদিকে  মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণ যে এবার রাখতে পারবেন না, তা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। বিদেশ সচিব বিক্রম মিস্রী জানিয়েছেন, আগে থেকেই বেশ কিছু পরিকল্পিত কর্মসূচি রয়েছে নরেন্দ্র মোদির। সেকথাই ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন তিনি। আর সেই কারণেই এখন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রাম্পের সঙ্গে তাঁর সাক্ষাৎ করা সম্ভব হবে না বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে দুই রাষ্ট্রনেতা অদূর ভবিষ্যতে সাক্ষাৎ করার চেষ্টা করবেন বলে ঠিক করেছেন, এমনটাই জানা গিয়েছে।                               

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget