এক্সপ্লোর

Anubrata Mondal Update: অনুব্রত মণ্ডলের চাল কলের নামে এবার একাধিক ডাম্পারের হদিশ

Cow Smuggling Case: দুর্গাপুরের একটি শো রুম থেকে মোট ১ কোটি ৫৭ লক্ষ টাকার গাড়ি কেনা হয়েছিল। এর জন্য গত দুটি অর্থ বর্ষে মোট ২৮ লক্ষ টাকা জিএসটি দিয়েছিলেন অনুব্রত।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) চাল কলের নামে এবার একাধিক ডাম্পারের হদিশ। সিবিআই (CBI) সূত্রে দাবি, ভোলে ব্যোম রাইস মিলের (Rice Mill) নামে কেনা হয়েছিল বেশ কয়েকটি ডাম্পার। দুর্গাপুরের (Durgapur) একটি শো রুম থেকে মোট ১ কোটি ৫৭ লক্ষ টাকার গাড়ি কেনা হয়েছিল। এর জন্য গত দুটি অর্থ বর্ষে মোট ২৮ লক্ষ টাকা জিএসটি দিয়েছিলেন অনুব্রত।

রাইস মিলের সঙ্গে রেশন দফতরের যোগ: অনুব্রত মণ্ডলের রাইস মিলের সঙ্গে রাজ্যে গণবণ্টন দফতর বা রেশন দফতরের যোগ। দাবি সূত্রের। গতকাল ভোলে ব্যোম চাল কলে সিবিআইয়ের তল্লাশি অভিযানে অংশ নেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুই আধিকারিক। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর বোলপুরের ভোলে ব্যোম ও সিউড়ির একটি রাইস মিল থেকে রেশন দফতরে চাল যেত। এই সংক্রান্ত তথ্য মেলায় গতকাল অভিযানে যান এফসিআই আধিকারিকরা। সেক্ষেত্রে সব নিয়ম মেনে খাদ্য দফতরে চাল পাঠানো হত কি না, খতিয়ে দেখা হচ্ছে।

গরুপাচার মামলায় আজ ফের তাঁকে আসানসোলের বিশেষ আদালতে তোলা হবে। সিবিআই সূত্রে দাবি, ঘনিষ্ঠদের নামে অনুব্রতর প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে। এছাড়াও, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ছাড়াও রয়েছে ফার্ম হাউস, জমি, রাইস মিল। সেক্ষেত্রে অনুব্রতর আয়ের উত্স কী, তা জানতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অনুব্রত। সেই কারণে তাঁকে ফের হেফাজতে চাওয়ার সম্ভাবনা সিবিআইয়ের।z

অনুব্রতর আরও সম্পত্তির হদিশ: গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলের চালকল থেকে আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে দাবি, গতকাল ঘণ্টা ছয়েকের অভিযানে মিলেছে কালিকাপুর ও গয়েশপুর মৌজায় একাধিক সম্পত্তির নথি। যেগুলির মালিকানা অনুব্রতর স্ত্রী ছবি ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে। এর মধ্যে গয়েশপুর মৌজায় রয়েছে ২৮টি জমি। যার ১৫টির মালিকানা অনুব্রতর স্ত্রীর। এই বিপুল সম্পত্তি কেনা হয়েছিল ২০১৪-২০১৭, এই চারবছরে। সিবিআই সূত্রে দাবি, এছাড়াও, বীরভূম ও পুরুলিয়া জেলায় একাধিক চালকল রয়েছে মণ্ডল পরিবারের। যেগুলির অংশীদারি রয়েছে অনুব্রত-কন্যা সুকন্যার নামে। সিবিআইয়ের নজরে এখন এই সমস্ত সম্পত্তিও। গরুপাচারের টাকায় এইসব সম্পত্তি কেনা হয়েছিল, তাও খতিয়ে দেখা হয়েছে। খবর সূত্রের। 

আরও পড়ুন:  Hooghly News: 'প্রশাসনের লোক এসে মাপজোক করে', গঙ্গায় তলিয়ে যেতে পারে ১৫০- ২০০ বাড়ি

সেরা শিরোনাম

West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget