এক্সপ্লোর

Anis Murder Case: আনিসের রহস্যমৃত্যু মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে সিট

হাওড়ার আমতায় প্রতিবাদী ছাত্রনেতা আনিস খান রহস্যমৃত্যুর মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য সরকারের তৈরি করা স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে।

সৌভিক মজুমদার, পার্থপ্রতিম ঘোষ ও সুনীত হালদার, কলকাতা: ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) মৃত্যুর মামলায় হাইকোর্টে (Kolkata High Court) ২০ পাতার রিপোর্ট পেশ করল সিট। আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করেছেন? জানতে চাইলেন বিচারপতি। এ দিকে, নিহত আনিসের পরিবারের অভিযোগ, তাঁরা এখনও আইনি নথি পাননি। আনিসের মৃত্যু নিয়ে আজ ধর্মতলায় অনশনে কর্মসূচি প্রদেশ কংগ্রেস সভাপতির। এই নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল।

আমতা থানার ওসিকে ছুটিতে পাঠিয়ে দিয়েছেন! তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। সেটা করেছেন কি? হাওড়ার আমতায় প্রতিবাদী ছাত্রনেতা আনিস খান রহস্যমৃত্যুর মামলায় হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য সরকারের তৈরি করা স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে।

শুক্রবারই আনিসের মামলায় হাইকোর্টে ২০ পাতার রিপোর্ট পেশ করে SIT ও উত্তর ২৪ পরগনার জেলা জজ। বিচারপতি রাজশেখর মান্থা প্রশ্ন করেন,এই মামলায় আমতা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি না? 

রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, আনিসের মৃত্যুর মামলায় SIT বেশ কিছু জবানবন্দি নিয়েছে। সাক্ষ্য গ্রহণও করা হয়েছে । তবে আরও জিজ্ঞাসাবাদ বাকি । ইতিমধ্যেই ২ বার করা ময়নাতদন্তের রিপোর্ট এসেছে । তবে ফরেন্সিক রিপোর্ট আসতে আরও ২ সপ্তাহ সময় লাগবে ।

ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে প্রথম থেকেই প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আমতা থানার হোমগার্ড কাশীনাথ বেরা এবং সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্যকে গ্রেফতার করেছে SIT। ২৩ মার্চ অবধি জেল হেফাজতে। আমতা থানার তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীকেও অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়।

বেশ কয়েকবার তাঁকে ভবানীভবনে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে সিট। তবে আনিসের মৃত্যু কীভাবে হল? এখনও অবধি তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। এই প্রেক্ষাপটেই আনিস মৃত্যু রহস্য-সহ একাধিক ইস্যুতে শনিবার ধর্মতলায় সকাল থেকে সন্ধে অবধি অনশন কর্মসূচিতে বসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সবমিলিয়ে ছাত্রনেতার মৃত্যুকে ঘিরে রাজ্য-রাজনীতিতে তরজা অব্যাহত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
Abhishek Banerjee PA: হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?
হাজিরার সময়ের আগেই ভবানী ভবনে হাজির অভিষেকের আপ্ত সহায়ক, কী জানালেন সুমিত রায়?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget