এক্সপ্লোর

Suvendu On Mamata: কেন্দ্র কেন রাজ্যকে ৯০ হাজার কোটি টাকা দেবে, কারণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়: শুভেন্দু

Suvendu On Mamata: কিন্তু পালটা সুর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, ''রাজ্য বাজেটে শুধুই কেন্দ্রের নিন্দা। ৯০ হাজার কোটির গল্প শোনাচ্ছেন, কেন কেন্দ্র দেবে, তার উল্লেখ নেই।

কলকাতা: শুক্রবার রাজ্যের আর্থিক বাজেট ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বাজেট অধিবেশনের পরই কেন্দ্রকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ‘রাজ্যের থেকে টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। ১০০ শতাংশ টাকা রাজ্যের থেকে নিয়ে ৪০-৪৫ শতাংশ টাকা কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ হয়। কেন্দ্রের থেকে ৯০ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য। আমফানের পর ৩২ হাজার কোটি টাকার বেশি পায় রাজ্য।'' কিন্তু পালটা সুর এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, ''রাজ্য বাজেটে শুধুই কেন্দ্রের নিন্দা। ৯০ হাজার কোটির গল্প শোনাচ্ছেন, কেন কেন্দ্র দেবে, তার উল্লেখ নেই। আমফানের সময় পুলিশ অবস্থা সামাল দিতে পারেনি। সেনা নামিয়ে অবস্থা সামাল দিতে হয়। এখন বলছেন কেন্দ্র কোনও সাহায্য করেনি। আমফানের পর টাকা দিয়েছিল কেন্দ্র।''

এদিন আর্থিক বছরের রাজ্য বাজেট পেশের সময় তুমুল স্লোগান ওঠে বিজেপির। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর বাজেট বক্তৃতায় স্লোগান বিজেপি বিধায়কদের। বিজেপির বিক্ষোভ চলাকালীন বাজেট বক্তৃতা দেন চন্দ্রিমা। বিধানসভা থেকে ওয়াক আউট বিজেপি বিধায়কদের। পোর্টিকোতে বসে পড়ে স্লোগান দিচ্ছেন বিজেপি বিধায়করা। ‘প্রতিটি প্রধানমন্ত্রীর প্রকল্পের নাম পাল্টে দিয়েছে রাজ্য সরকার’, অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি আরও বলেন, ''এই বাজেটে কোনও দিশা নেই। ক্ষুদ্র ব্যবসায়ীরা হতাশ, জমি নীতি নেই। নতুন শিল্প স্থাপনের উল্লেখ নেই। সরকারির ভুল-ত্রুটি ধরানোর কাজই বিরোধীদের। ভোট নেই, তাই বাজেটে কোনও প্রতিশ্রুতি নেই। সুযোগ থাকলে তথ্য দিয়ে বিজেপি বোঝাবে এই বাজেট শুধু রাজনৈতিক বাজেট''

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সম্পর্কে শুভেন্দু বলেন, ''বার্ধক্য ভাতা নিয়ে মিথ্যা অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বার্ধক্য ভাতায় ৮০০ টাকা দেয় কেন্দ্র, রাজ্য দেয় ২০০ টাকা। উত্তরপ্রদেশে ৩ কোটি মানুষ এই ভাতা পান। অথচ মুখ্যমন্ত্রী বলছেন বাংলা ছাড়া এই ভাতা কোথাও পাওয়া যায় না। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণ এলাকায় ১ লক্ষ ২৫ হাজার টাকায় বাড়ি। প্রধানমন্ত্রীর আবাস যোজনার কথা উল্লেখ না করে রাজ্যের প্রকল্প বলে উল্লেখ। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনাকে খাদ্যসাথী প্রকল্প বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।''

এদিন বাজেটের পর মমতা বন্দ্যোপাধ্য়া বলেছিলেন, ''অখিলেশকে জোর করে হারানো হয়েছে’, ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত।'' বিজেপি নেতার জবাব, ''২০২১ সালে বিধানসভা ভোটের সময় ইভিএম মেশিন ভাল ছিল। কিন্তু এখন উত্তরপ্রদেশে যেই হেরে গিয়েছে, তাই ওখানে ইভিএম খারাপ হয়ে গিয়েছে। আগে পুরভোটে সিসিটিভির ফরেন্সিক হোক।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ মহিলার! এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে FIR
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
Anubrata Mondal: ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
ফিরহাদ, চন্দ্রিমার পর মমতার আরও এক প্রিয় পাত্র, 'ঋতব্রত শিবিরে' অনুব্রত যোগ দেওয়ায় 'হ্যাপি' কল্যাণ
Annapurna Yojana Money: রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার
রাতারাতি অ্যাকাউন্টে ৭৪০ কোটি টাকা! অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গিয়ে চক্ষু চড়কগাছ মহিলার

ভিডিও

BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা
Sandipan Saha:
TMC News: এবার জেলায় জেলায় সভাপতিদের নাম ঘোষণা করে দিল 'ঋতব্রত তৃণমূল' ন্যাশনাল ওয়ার্কিং কমিটি
TMC News: বিজেপির বুথ সভাপতি ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ! গ্রেফতার তৃণমূল কাউন্সিলর
BJP News: এবার তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসলেন না বাঁকুড়ার BJP বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Embed widget