এক্সপ্লোর

Rabindra Bharati University: রবীন্দ্রভারতীর ক্যাম্পাসে কেন বিশ্ববাংলার লোগো? প্রশ্ন প্রধান বিচারপতির

RBU: বিশ্ববিদ্যালয় এবং জোড়াসাঁকোর বাড়িতে তৃণমূলের পার্টি অফিস খোলা নিয়ে জনস্বার্থ মামলা হয়। নির্দেশের পর জোড়াসাঁকোর বাড়িতে তৈরি পার্টি অফিস বন্ধ হলেও বিশ্ববিদ্যালয়ে এখনও বিশ্ব বাংলার লোগো আছে।

কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিশ্ববাংলার লোগো কেন? প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বিশ্ববিদ্যালয় এবং জোড়াসাঁকোর বাড়িতে তৃণমূলের পার্টি অফিস খোলা নিয়ে জনস্বার্থ মামলা হয়। নির্দেশের পর জোড়াসাঁকোর বাড়িতে তৈরি পার্টি অফিস বন্ধ হলেও বিশ্ববিদ্যালয়ে এখনও বিশ্ব বাংলার লোগো আছে। এদিন প্রধান বিচারপতি জানতে চান, বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বাংলার লোগো রয়েছে কেন? লোগো সরাতে রাজ্যের ভূমিকা কি? শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ঘর কেন? এ বিষয়ে, পুরসভা ও বিশেষ কমিটি তদন্ত করবে। পুরসভা জানাবে কোথায় কী পরিবর্তন হয়েছে? ২৭ মার্চ তদন্ত শুরু হবে। ১০ এপ্রিল পরবর্তী শুনানি। 

উল্লেখ্য, কিছুদিন আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati UNiversity) জোড়াসাঁকো ক্যাম্পাসের (Jorasanko Campus) হেরিটেজ ভবন (Heritage Building) ভাঙার কাজে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এই নির্দেশের পরও কাজ চললে জবাবদিহি করতে হবে রাজ্যকেই। হুঁশিয়ারি দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

কাঠগড়ায় শাসকদলের শিক্ষাকর্মী সংগঠন !

কবিগুরুর স্মৃতি বিজড়িত হেরিটেজ ভবন ভেঙে তৈরি হচ্ছিল শাসকদলের শিক্ষাকর্মী সংগঠনের অফিস ! রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। আর এই প্রেক্ষিতেই হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। অবিলম্বে হেরিটেজ ভবন ভাঙার কাজ বন্ধের নির্দেশ দেয় আদালত।

জোড়াসাঁকোর হেরিটেজ ভবনের অব্যবহৃত ঘর ভেঙে দেওয়ার অভিযোগে ৩ নভেম্বর হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন স্বদেশ মজুমদার নামে এক ব্যক্তি।মামলাকারী অভিযোগ তোলেন, এই হেরিটেজ ভবনের দুটি ঘর ভেঙে ফেলা হয়েছে। যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, ঐতিহাসিক সেই ঘর তৃণমূলের শিক্ষাকর্মী সংগঠন শিক্ষা বন্ধু সমিতির অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এমনকী সেখানে কবিগুরুর ছবি সরিয়ে রাজনৈতিক নেতাদের ছবি টাঙানো হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থানে, হেরিটেজ ভবন ভাঙা অবিলম্বে বন্ধ করার আবেদন করেন মামলাকারীর আইনজীবী। সোমবার,  প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, জোড়াসাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন আর ভাঙা যাবে না। এই নির্দেশের পরেও যদি কাজ চলে, জবাবদিহি করতে হবে রাজ্য সরকারকেই। কার নির্দেশে হেরিটেজ ভবন ভাঙা হচ্ছিল ? আদৌ কি অনুমতি নেওয়া হয়েছিল ? বিস্তারিত জানতে চেয়ে রাজ্য সরকার ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে ২১ নভেম্বর রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত। ওইদিনই মামলার পরবর্তী শুনানি। 

 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget