এক্সপ্লোর

Nadia Woman Harassment: নদিয়ায় তোলা না পেয়ে মহিলাকে মারধর, শ্লীলতাহানি! অভিযোগের তির স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে

Nadia News Update: নদিয়ার আড়ংঘাটায় তোলা না পেয়ে মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • নদিয়ায় একা থাকা মহিলাকে তোলা না পেয়ে মারধর, শ্লীলতাহানির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
  • মহিলার অভিযোগ, টাকা দিতে অস্বীকার করায় ২০ ফেব্রুয়ারি বেধড়ক মারধর ও হেনস্থা করা হয়।
  • পুলিশ লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে, তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।
  • হাওড়ায় প্রোমোটার খুনের ঘটনায় মূল অভিযুক্তদের আশ্রয় দেওয়ার অভিযোগে ৩ জন গ্রেপ্তার।

কলকাতা: এবার তোলা না পেয়ে, মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল নদিয়ার আড়ংঘাটায়। গুরুতর এই অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। ওই মহিলা অভিযোগ করেছেন, তিনি একাই থাকেন। অভিযুক্তরা তাঁর কাছে তোলা দাবি করেছিল। সেটা ওই মহিলা দিতে না চাইলেই শুরু হয় মারধর। শ্লীলতাহানি পর্যন্ত করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। ইতিমধ্যেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ধানতলা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে, জানানো হয়েছে পুলিশ সূত্রে। অন্যদিকে, এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল ও। দলের তরফ থেকে জানানো হয়েছে, দল এই ধরণের কোনও কাজ বা ঘটনা সমর্থন করে না। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নদিয়ার আড়ংঘাটায় তোলা না পেয়ে মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা মহিলা একা থাকেন। বেশ কিছুদিন ধরে তাঁর কাছে তোলা দাবি করছিল অভিযুক্তরা। মহিলা তোলা দিতে না চাইলে ২০ ফেব্রুয়ারি তাঁকে বেধড়ক মারধর ও শ্লীলতাহানি করা হয়। ধানতলা থানায় অভিযোগ করেন নির্যাতিতা। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্তরা লাগাতার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন নির্যাতিতা। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, অভিযুক্তদের সঙ্গে দলের নাম জড়ালেও দল এই রকম ঘটনা কখনও সমর্থন করে না। প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনের ঘটনায় গ্রেফতার ৩

হাওড়ার পিলখানায় প্রোমোটার সফিক খানকে খুনের ঘটনায় ৩ অভিযুক্তকে গ্রেফতার করল গোলাবাড়ি থানা। ধৃত ৩৬ বছর বয়সি মহম্মদ বিলাল কলকাতার জোড়াসাঁকো থানার কলাবাগান এলাকার বাসিন্দা। ধৃত ৩২ বছর বয়সি মহম্মদ ওয়াকিল ওরফে মুন্না ও  দিলদার হোসেন বউবাজার এলাকার বাসিন্দা। গতকাল গভীর রাতে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এবং গোলাবাড়ি থানা গোপন সূত্রে খবর পেয়ে জোড়াসাঁকোর গোপন আস্তানা থেকে ৩ জনকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, সফিক খানকে খুনের পরে হারুন খান এবং রোহিত হোসেন জোড়াসাঁকোয় মহম্মদ বিলালের কাছে আশ্রয় নেয়। হারুন খান ও রোহিত হোসেনের কাছে নিয়মিত যাতায়াত ছিল ধৃত তিন জনের। দুই মূল অভিযুক্তর খোঁজ পেতে তিনজনকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে গোলাবাড়ি থানা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget