এক্সপ্লোর

Women Protest:'দীর্ঘদিন ধরে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ একত্রিত হয়েছে,' 'রাত দখল' প্রসঙ্গে রিমঝিম

West Bengal News: কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১টা ৫৫ মিনিটে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা।

কলকাতা: আজ রাজ্যজুড়ে মহিলাদের রাতজাগা রাজপথ দখল। RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় এবার স্বাধীনতার আগের দিন মাঝরাতে নারী-স্বাধীনতার ডাক অরাজনৈতিক জমায়েতের ডাক দেওয়া হয়েছে।

মাঝরাতে নারী-স্বাধীনতার ডাক: কলকাতা থেকে জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১টা ৫৫ মিনিটে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবেন মহিলারা। ‘জাস্টিস ফর RG কর’-এর দাবিতে, মহিলাদের এই প্রতিবাদ-আন্দোলনের স্লোগান, ‘মেয়েরা রাত দখল করো, The Night Is Ours।' এবিষয়ে প্রতিবাদের 'রাতের দখল' নিয়ে আহ্বায়ক রিমঝিম সিনহা বলেন, "সারা রাজ্যে অনেকেই এই প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন মহিলারা। আমি নিজে যাদবপুরে ৮বিতে আমি নিজে থাকব। সেখানে আপাতত জমায়েতের ডাক দেওয়া হয়েছে। ওখানে যাওয়ার পর দেখব মিছিল বা ওরকম কিছু করা যায় কিনা। সেটা সঙ্গে সঙ্গে ঠিক করব। আরজি করের ঘটনা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০১২ সাল থেকে নির্ভয়ার পর খুন বা ধর্ষণ বন্ধ হয়ে গেছে এমনটা নয়। ঔদ্ধত্য, প্রবণতা আরও বেড়েছে। আগে হয়ত শুধু ধর্ষণের ঘটনা ঘটেছে। এখন খুন, মারধরের মতো ঘটনাও ঘটছে। মারাত্মক ঔদ্ধত্য পরিবেশ। আরজি করের ঘটনা সামনে আসার পর জানতে পারি অধ্যক্ষ মন্তব্য করেছেন রাতে চিকিৎসকের ওই সেমিনার হলে থাকা উচিত হয়নি। আমি সেই জায়গা থেকেই মনে করি, এটা কেউ বলে দেবে না আমাকে, কোথায় থাকা উচিত কোথায় থাকা উচিত নয়। এটা বহু যুগ ধরে হয়ে চলেছে। চুলের ছাঁট কেমন হওয়া উচিত, কেমন জামাকাপড় পরা উচিত প্রত্যেকটা সময় যে ভিক্টিম ব্লেমিংয়ের ঘটনা ঘটে। ১৫ অগাস্টের আগের রাতে দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে নারী হিসেবে স্বাধীনতা উদযাপন করতে চাই। রাতটা যেন কোনও চারিত্রিক বৈশিষ্ট্য় তুলে ধরার জায়গা না হয়, সেটার উল্টো দিকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত। দীর্ঘদিন ধরে যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভ একত্রিত হয়েছে। এটা একটা রাতের ডাক নয়। যদি মানসিকতার পরিবর্তন করতে হয়, তাহলে কাঠামোগত পরিবর্তন করতে হয়। সেই বদলের আগে একটি সূত্রপাত। এটা প্রথম ধাপ। এটা এক রাত, এক দিনের আন্দোলন নয়।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Mamata Banerjee: "কামদুনিতে আমাদের দিক থেকে কোনও ত্রুটি ছিল না, হাইকোর্ট ফাঁসি মকুব করে দেয়," মন্তব্য মমতার

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget