এক্সপ্লোর

Year 2021 in Politics: কেউ এলেন, কেউ গেলেন: সেলেবদের দল-নীতি

Year 2021: বিধানসভা ভোটের আগে কার্যত দুভাগে ভাগ হয়ে গিয়েছিল টলিউড (Tollywood)। ভোট পর্ব মেটার পর কেউ কেউ বিধায়কের আসনে বসেছেন। কেউ পেয়েছেন সংশ্লিষ্ট দলে কোনও পদ। কেউ ক্ষোভ প্রকাশ করে দল ত্যাগও করেছেন।

কলকাতাকেউ ছেড়েছেন তো কেউ ফিরেছেন। বিধানসভা ভোটের আগে কার্যত দুভাগে ভাগ হয়ে গিয়েছিল টলিউড (Tollywood)। একাংশের তৃণমূলে (TMC) যোগ দেওয়ার হিড়িক, আরেক অংশ নাম লিখিয়েছিল গেরুয়া শিবিরে (BJP)। সেই তালিকায় ছিল টলিউডের প্রথম সারির অভিনেতা-অভিনেত্রী থেকে পরিচালকের নামও। ভোট পর্ব মেটার পর কেউ কেউ বিধায়কের আসনে বসেছেন। কেউ পেয়েছেন সংশ্লিষ্ট দলে কোনও পদ। কেউ আবার ক্ষোভ প্রকাশ করে দল ত্যাগও করেছেন। ফিরে দেখা ২০২১ সালের সেলেবদের দল-নীতি....

রাজ চক্রবর্তী: পরিচালক হিসেবেই পরিচিতি ছিল তাঁর। বিধানসভা ভোটের আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে যোগ দেন তৃণমূলে। বিধানসভা ভোটে তাঁকে টিকিটও দেয় তৃণমূল। নির্বাচনে জিতে বর্তমানে তিনি ব্যারাকপুরের বিধায়ক।


Year 2021 in Politics: কেউ এলেন, কেউ গেলেন: সেলেবদের দল-নীতি

কাঞ্চন মল্লিক: রাজ চক্রবর্তীর সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিকও। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছিল তৃণমূল। বর্তমানে তিনি উত্তরপাড়ার বিধায়ক।

রুদ্রনীল ঘোষতাঁর দলবদলের জল্পনা শুরু হয়েছিল আগেই। সেই জল্পনা সত্যি করেই বিজেপিতে যোগ দেন একদা তৃণমূল ঘনিষ্ঠ অভিনেতা রুদ্রনীল ঘোষ। ২০১৪ সালের লোকসভা ভোটের সময় থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে রুদ্রনীল ঘোষকে দেখা গিয়েছিল। দীর্ঘ ৭ বছরের সম্পর্ক কাটিয়ে পদ্ম শিবিরে প্রবেশ করেন অভিনেতা।


Year 2021 in Politics: কেউ এলেন, কেউ গেলেন: সেলেবদের দল-নীতি

সায়নী ঘোষ: বিধানসভা ভোটের আগে হুগলির সাহাগঞ্জের ডানলপ মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের সভায় জোড়াফুল পতাকা হাতে তুলে নেন সায়নী ঘোষ। আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত হন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। চলতি বছর জুন মাসে তৃণমূলের যুব সভাপতি হন সায়নী।

কৌশিক রায়তিনি টেলিভিশনের পরিচিত মুখ। বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন অভিনেতা কৌশিক রায়। বিজেপির রাজ্য সদর দফতরে কৌশিকের হাতে দলীয় পতাকা তুলে দেন, হাজির ছিলেন সৌমিত্র খাঁসহ অনন্য বিজেপি নেতারা। 

বাবুল সুপ্রিয়কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নাম বাদের পরই বেসুরো হন বাবুল সুপ্রিয়। জল্পনা উস্কে শেষমেশ বিজেপি ছাড়েন সঙ্গীতশিল্পী। সেপ্টেম্বরে তৃণমূলেও যোগ দেন তিনি। তবে শুধু গেরুয়া শিবিরই ছাড়েননি আসানসোলের সাংসদ পদ থেকেও ইস্তফা দেন বাবুল।

অদিতি মুন্সিবিধানসভা ভোটের আগে  ৪ মার্চ ঘাসফুল শিবিরে যোগ দেন সঙ্গীতশিল্পী অদিতি মুন্সি।  তৃণমূল ভবনে সৌগত রায়ের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন অদিতি। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে জয়ী হন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী অদিতি মুন্সি।

হিরণ চট্টোপাধ্যায়টলিউড অভিনেতা হিসেবে তাঁর নাম সবারই জানা। তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানোর তালিকায় রয়েছেন হিরণও। বিজেপির টিকিটে খড়গপুর বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়াই করেন তিনি। বর্তমানে খড়গপুরের বিধায়ক টলি অভিনেতা।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়টলিউডের অতি পরিচিত মুখ তিনি। একাধিক ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সায়ন্তিকা। মার্চ মাসে তৃণমূলে যোগ দেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্য়ায়। বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে লড়লেও পরাজিত হন তিনি। বর্তমানে তৃণমূলের রাজ্য সম্পাদক তিনি।

জুন মালিয়াফেব্রুয়ারি মাসে তৃণমূলের সভায় দলে যোগ দেন অভিনেত্রী জুন মালিয়া। ২০২১ বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হেভি ওয়েট তারকা প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন জুন। মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন প্রথমবারেই।

তনুশ্রীবিধানসভা ভোটের আগে  বিজেপিতে যোগ দেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী। হাওড়ার শ্যামপুর থেকে বিধানসভা ভোটে বিজেপির টিকিটে লড়লেও পরাজিত হন তিনি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় ও স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন টলিউড অভিনেত্রী। তবে মাসখানেকের মধ্যেই মোহভঙ্গ হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের । গত মাসে ট্যুইট করে অভিনেত্রী জানিয়ে দেন, তাঁর সঙ্গে আর বিজেপির কোনওরকম সম্পর্ক নেই।



Year 2021 in Politics: কেউ এলেন, কেউ গেলেন: সেলেবদের দল-নীতি

পায়েল সরকার: চলতি বছর বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে যোগ দেন পায়েল। বিজেপির তারকা প্রার্থীদের তালিকাতেও ছিলেন অন্যতম। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির টিকিটে লড়লেও তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন।

কৌশানি মুখোপাধ্য়ায়রাজ্যের শাসক দল তৃণমূলে যোগ দেন টালিগঞ্জের নতুন প্রজন্মের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়। টলিউড অভিনেত্রীর সঙ্গে শাসক শিবিরে যোগ দিলেন IMPA- সভাপতি পিয়া সেনগুপ্তও। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে কৌশানি প্রার্থী হলেও শেষ পর্যন্ত পরাজিত হন তিনি।

অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়২০১৯-এর লোকসভা ভোটের পর দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেতা অনিন্দ্য পুলক। কিন্তু বিধানসভা ভোটে সেই ছবিটা বদলে যায়। নেতৃত্বের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে গেরুয়া শিবির ত্যাগ করেন অভিনেতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget