এক্সপ্লোর

Yoga Day : যোগ দিবস নিয়ে তুঙ্গে প্রস্তুতি, কী কী কর্মসূচির আয়োজন ? কোন কোন জায়গায় পালিত হবে ?

Yoga Day 2026 : রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে আজ থেকে শুরু হল ৩ দিন ব্যাপী যোগ দিবসের বর্ণাঢ্য কর্মসূচি। এই বিশেষ দিনটি নিয়ে কী কী কর্মসূচি পালিত হবে?

কলকাতা : রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। তার আগে আজ থেকে শুরু হল ৩ দিন ব্যাপী যোগ দিবসের বর্ণাঢ্য কর্মসূচি। শুক্রবার সকালে কলকাতা পুরসভা থেকে 'দৌড় সে ধ্যান' ম্যারাথনের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরসভা থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত ২ কিলোমিটার পথে অনুষ্ঠিত হল এই ম্যারাথন। অংশ নিলেন খোদ মুখ্যমন্ত্রীও। যোগ দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার নবান্ন সভাঘরে ডিজিটাল যোগের ওপর বিশেষ ডাকটিকিট উদ্বোধন করেছিলেন তিনি। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রীও। পাশাপাশি যোগ দিবসের প্রস্তুতি হিসেবে কলকাতা পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠেও আয়োজন করা হয়েছিল যোগাভ্যাসের।

এ যেন যোগাভ্যাসের জন্য মহা আয়োজনের প্রস্তুতি। ২১ জুন, রবিবার রাজ্যে পালন করা হবে আন্তর্জাতিক যোগ দিবস। ওই দিন কলকাতার রেড রোডের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আয়োজন নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ''১২ তম আন্তর্জাতিক যোগ দিবস। প্রধান অনুষ্ঠানসূচি আমাদের এই পশ্চিমবাংলার তিলোত্তমা কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যে ২০ তারিখে পশ্চিমবঙ্গ দিবসের সরকারি কার্যক্রম তারকেশ্বরে এবং ২১ তারিখ সকালে আমাদের কলকাতাতে যে কর্মসূচি হচ্ছে তাতে তিনি উপস্থিত থাকবেন এবং নেতৃত্ব দেবেন।

বুধবার, নবান্ন সভাঘরের একটি অনুষ্ঠান থেকে ডিজিটাল যোগের ওপর ২০টি বিশেষ ডাকটিকিটের উদ্বোধন করা হয়। ৭ জুন থেকে ১৫ দিন ধরে চলছে যোগ দিবসের সলতে পাকানো। এই বিশেষ দিনটি নিয়ে কী কী কর্মসূচি পালিত হবে?

১. শুক্রবার সকালে কলকাতা-সহ বিভিন্ন জায়গায় পালন করা হল ‘রান ফর যোগা’ কর্মসূচি। কলকাতা পুরসভার সামনে থেকে রাইটার্স বিল্ডিংস পর্যন্ত যোগ দিবসের সমর্থনে ম্যারাথন হল। সকাল সাতটার সময়ে এই কর্মসূচি শুরু হয়।       

২. ২০ জুন, শনিবার আয়োজন করা হবে 'হুগলি কালচারাল যোগ কার্নিভাল'। প্রিন্সেপ ঘাট-সহ হুগলি নদী তিরবর্তী বিভিন্ন ঘাটে ৫০০ নৌকায় করা হবে যোগাভ্যাস। হবে ড্রোন শো।          

৩. ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান কলকাতার ৪৫টা আলাদা জায়গায় LCD স্ক্রিনে সরাসরি সম্প্রচার করা হবে।        

সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে, রবিবার ছুটির দিন হলেও, রাজ্যের সমস্ত সকুলগুলিতে পালন করা হবে আন্তর্জাতিক যোগ দিবস। 

  

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব
Advertisement

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget