এক্সপ্লোর

Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে

শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মা। 


গোরক্ষপুর : নিজের অত্যন্ত কাছের মানুষকে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রয়াত হলেন তাঁর  মা সাবিত্রী দেবী । বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অনেকদিন। বয়স হয়েছিল  ৯১ বছর। উত্তরপ্রদেশের পৌরি জেলার যমকেশ্বর ব্লকের পঞ্চুর গ্রামে থাকতেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মা। 

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আদিত্যনাথের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।  খুব দুঃখের খবর, হৃদয়বিদারক ঘটনা - সোশ্যাল মিডিয়ায় লিখেছেন  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মায়ের স্নেহ, আশীর্বাদ ও ভালোবাসা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এবং তাঁর প্রয়াণ পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।  ধামি ভগবান কেদারনাথের কাছে প্রয়াত আত্মার শান্তি এবং যোগী আদিত্যনাথ ও তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করেছেন।  

১৯৭২ সালের ৫ জুন উত্তরাখণ্ডের পৌড়ি গাড়ওয়াল জেলার পঞ্চুর গ্রামে জন্ম যোগী আদিত্যনাথের। তাঁর আসল নাম অজয় সিং বিস্ত। বাবা আনন্দ সিং বিস্ত বন দফতরে কর্মরত ছিলেন। তিনি রেঞ্জ অফিসার হিসেবে অবসর নেন। মা সাবিত্রী দেবী। পরিবারের আট সন্তানের মধ্যে অজয় ছিলেন অন্যতম। তাঁর শৈশব কেটেছে পাহাড়ি গ্রামেই। যোগী আদিত্যনাথের জীবনের অন্যতম বড় মোড় আসে ১৯৯৪ সালে। মাত্র ২২ বছর বয়সে বাড়ি ছেড়ে উত্তরপ্রদেশের গোরখপুরে চলে যান তিনি। সেখানে গোরক্ষনাথ মঠের তৎকালীন প্রধান মহন্ত অবৈদ্যনাথের শিষ্যত্ব গ্রহণ করেন। এরপরই তাঁর জীবনে আসে বড় পরিবর্তন। অজয় সিং বিস্ত পরিচিত হন যোগী আদিত্যনাথ নামে। মহন্ত অবৈদ্যনাথ তাঁকে নিজের উত্তরসূরি হিসেবেও মনোনীত করেন। সন্ন্যাস গ্রহণের পর গোরক্ষনাথ মঠের কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েও মায়ের প্রতি তাঁর দায়িত্ব ও ভালবাসা ছিল অবিচল। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Advertisement

ভিডিও

Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget