এক্সপ্লোর

Amit-Sourav Meet: নিরামিষের রকমারির সঙ্গে দই-মিষ্টি, শাহ-সৌরভ 'সৌজন্য' সাক্ষাতে রইল কী কী

সোফায় অমিত শাহের ঠিক পাশেই বসেছিলেন সৌরভ। অমিত শাহের জন্য একেবারে নিরামিষ বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়।

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সারলেন অমিত শাহ (Amit Shah)। ঘড়ির কাঁটায় তখন সন্ধে সাতটা সাতান্ন। বেহালার (Behala) বীরেন রায় রোডে, সৌরভের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি। হাতে ফুলের তোড়া নিয়ে অভ্যর্থনা জানান সৌরভ Sourav Ganguly। এর পর অমিত শাহকে নিয়ে বাড়ির অন্দরমহলে চলে যান সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সোফায় অমিত শাহের ঠিক পাশেই বসেছিলেন সৌরভ (Sourav Ganguly)। অমিত শাহের জন্য একেবারে নিরামিষ বাঙালি খাবারের ব্যবস্থা করা হয়।

শাহি ভোজের মেনুতে ছিল, ভাত, রুটি, লুচি, বেগুন ভাজা, ডাল মাখানি, আলুর দম, ভেজিটেবল কাটলেট, পনির। শেষপাতে দই, রসগোল্লা, কাজু বরফি। জানা গিয়েছে, সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে এই সমস্ত পদ রান্না করা হয়। অমিত শাহের সঙ্গে সৌরভের বাড়িতে নৈশভোজে যোগ দেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। 


মহারাজের বাড়িতে শাহী ভোজ। শুক্রবার সন্ধেয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজে অমিত শাহ। ঘড়ির কাঁটায় তখন সন্ধে ৭ টা ৫৭। বিসিসিআই প্রেসিডেন্টের বাড়ি গিয়ে পৌঁছয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় বীরেন রায় রোড। ফুলের তোড়া দিয়ে আপ্যায়ণ করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। 

নিরাপত্তার জন্য, সৌরভের পরিবারের মোট ৮ জনকে অমিত শাহর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। তাঁদের মধ্যে, সৌরভ ছাড়াও ছিলেন, স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, 
সৌরভের মা নিরুপা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সৌরভের ২ আপ্ত সহায়ক এবং বাড়ির ২ পরিচারিকা। 


অমিত শাহ নিরামিশাষী। নৈশভোজে তাই নিরামিষ বাঙালি পদের আয়োজন করা হয়। মেনুতে ছিল ভাত, ভেজিটেবিল পোলাও, রুটি, লুচি, বেগুন ভাজা, ভেজিটেবল কাটলেট
ব্রকোলির চপ, ডাল মাখানি, ছোলার ডাল, আলুর দম, ফুলকপির রসা, এঁচোরের তরকারি, ধোকার ডালনা, পনির, দই, রসগোল্লা, কাজু বরফি, আইসক্রিম পুরোটাই তত্বাবধান করেন সৌরভের মা। খেয়ে বেরিয়ে অমিত শাহ জানালেন ছোলার ডাল খুব পছন্দ হয়েছে তাঁর। 


 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget