এক্সপ্লোর

Maniktala Incident:ভর সন্ধেয় মানিকতলায় কুপিয়ে খুন!

Youth Allegedly Killed:ভর সন্ধেয় মানিকতলায় কুপিয়ে খুন! ক্ষুদিরাম পল্লিতে যুবককে কুপিয়ে খুন! মুদির দোকানের শাটার খোলা নিয়ে বিবাদের জেরে হামলা, বলে অভিযোগ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: ভর সন্ধেয় মানিকতলায় (Maniktala Murder) কুপিয়ে খুন! ক্ষুদিরাম পল্লিতে যুবককে কুপিয়ে খুন! মুদির (grocery store) দোকানের শাটার খোলা নিয়ে বিবাদের জেরে হামলা, বলে অভিযোগ। গ্রেফতার মুদির দোকানের মালিক। 

যা জানা গেল...
ক্ষুদিরাম পল্লির বাগমারি রোড এলাকায় সন্ধে ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। ধৃত মুদির দোকানের মালিকের নাম আকাশ রায়। প্রাথমিক ভাবে যা জানা গিয়েছে, তাতে অভিযোগ, পেশায় রিকশাচালক ঋজু দে-কে খুন করে সে। দোকানের শাটার বন্ধ করা নিয়ে বিবাদ চলছিল দু'জনের মধ্যে যা কিনা চরমে পৌঁছয়। বিবাদের মধ্যেই ঋজুকে ছুরি মারার অভিযোগ উঠেছে আকাশের বিরুদ্ধে। 

সপ্তাহতিনেক আগেই এক ঘটনা শহরে...
চলতি মাসের গোড়ার দিকেই রাতের শহরে এক তরুণকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল। বাঁশদ্রোণী থানা এলাকার দীনেশনগরের ঘটনা। মৃত বছর ২৫-এর প্রসেনজিৎ দাস, পেশায় ইলেকট্রিশিয়ান, পূর্ব পুটিয়ারির দক্ষিণ আনন্দপল্লির বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাতে প্রতিবেশী যুবক কৌশিক বারুইয়ের সঙ্গে তাঁর ঝামেলা হয়। বন্ধুদের মধ্যস্থতায় তখনকার মতো ঝামেলা মিটলেও, অভিযোগ রাত ১১টা নাগাদ প্রসেনজিৎ বাড়ি ফেরার সময়ে তাঁর উপর চড়াও হন কৌশিক। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় মৃতের আত্মীয় এবং প্রতিবেশীরা বাঁশদ্রোণী থানায় বিক্ষোভ দেখায়, লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত কৌশিক বারুইকে আটক করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ। রাতের শহরে বন্ধুকে কুপিয়ে খুনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধ। বাঁশদ্রোণী থানা (Bansdroni Police Station) এলাকার দীনেশনগরের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মদের আসরে একটি ছবি দেখাকে কেন্দ্র করে দুই বন্ধুর ঝামেলা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বন্ধু চল.এই কথা বলে, যাঁর হাত ধরে চলে যাওয়া যার বহু দূর, সেই বন্ধুর হাতেই বন্ধু খুনের অভিযোগ! পুলিশ সূত্রে খবর, বিবাদের কেন্দ্রে এক বন্ধুর বান্ধবীর ছবি। দীনেশনগরে মদের আসরে বন্ধু কৌশিক বারুই-এর সঙ্গে ছিলেন প্রসেনজিৎ-সহ কয়েকজন। তদন্তকারীরা জানতে পারেন, মদের আসরে ফেসবুকে কৌশিকের বান্ধবীর ছবি দেখছিলেন প্রসেনজিৎ। ছবি দেখাকে কেন্দ্র করে দুই বন্ধুর ঝামেলা হয়। তখনকার মতো ঝামেলা মিটেও যায়। অভিযোগ, গভীর রাতে বাড়ি ফেরার সময় প্রসেনজিতের ওপর চড়াও হন কৌশিক। ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় প্রসেনজিৎকে। রক্তাক্ত অবস্থায় আহতকে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।  ঘটনার প্রতিবাদে মৃতের আত্মীয় এবং প্রতিবেশীরা রাতেই বাঁশদ্রোণী থানায় বিক্ষোভ দেখান।  

সেরা শিরোনাম

প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
West Bengal News Live : নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর
নন্দীগ্রামে ভোটারদের আস্থা অর্জনে রুটমার্চ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর

ভিডিও

Jagaddal News: মদের আসরে বচসা ঘিরে উত্তেজনা, জগদ্দলের তিনসুকিয়ায় খুন !
Birbhum News: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল
Haroa News: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া! আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
School Syllabus : রাজ্যে নতুন সরকার আসার পর এবার বদল আসছে মাধ্যমিক স্তরের পাঠ্যক্রমে | ABP Ananda
Kolkata News : স্কুলে কেন আন্তর্জাতিক দার্শনিক, রাজনীতিবিদদের ছবি? অম্বেডকর, নেতাজির ছবি কোথায়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget