এক্সপ্লোর

West Bengal News: সঙ্গীতশিল্পীর অনুষ্ঠানে প্রবল বচসা, রাস্তায় বেধড়ক মারধর যুবককে! পরে হাসপাতালে মৃত্যু

Youth Death: পরিবারের তরফে খড়দা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে

কলকাতা: উত্তর ২৪ পরগনার পানিহাটি উৎসবে, সঙ্গীতশিল্পী অঙ্কিত তিওয়ারির অনুষ্ঠানে প্রবল বচসা! মেলা থেকে বেরিয়ে যাওয়ার পর অন্ধকার রাস্তায় এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত্যু হল তাঁর। মৃতের নাম তন্ময় সরকার(২৮)। বাড়ি ঘোলা থানা এলাকার অপূর্ব নগরে। পরিবারের তরফে খড়দা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪জনকে। ধৃতদের নাম দীপ অধিকারী(১৮), দেবজিৎ দাস(১৮), শিবম দাস(২০), আকাশ নস্কর(২২)। গত রবিবার, তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের উদ্যোগে অমরাবতী মাঠে ছিল পানিহাটি উৎসব। সেখানে গান করতে এসেছিলেন অঙ্কিত তিওয়ারি। মৃত যুবকের পরিবারের অভিযোগ, সেই অনুষ্ঠান চলাকালীন, তন্ময় সরকারের সঙ্গে কয়েকজনের বচসা শুরু হয়। এরপর, মেলা থেকে বেরিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। প্রথমে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও পরবর্তীতে, আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। তবে কে বা কারা হামলা চালিয়েছে, তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

রায়গঞ্জের পিকনিকে খুন

অন্যদিকে, বর্ষবরণের আনন্দই বিষাদের চেহারা নিল। রায়গঞ্জে বর্ষবরণের পিকনিকে গিয়ে খুন হতে হল যুব তৃণমূল নেতাকে। নিহত উত্তর দিনাজপুরের যুব তৃণমূল সহ-সভাপতি নব্যেন্দু ঘোষ। TMCP সদস্যদের বিরুদ্ধেই গুলি করে খুনের অভিযোগ উঠেছে নব্যেন্দুর মৃত্যুর পর। এই ঘটনায় গ্রেফতার ২ TMCP সদস্য পিন্টু সাহা ও শুভম পাল। ধৃতদের থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসি ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে ২ জনকে। বাড়ির পাশে বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন যুব তৃণমূল নেতা, এমনটাই জানা গিয়েছে। ষড়যন্ত্র করে গুলি করে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবারের সদস্যরা। এই ইস্যুতে স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেছে, গোষ্ঠীদ্বন্দ্বে খুন হতে হয়েছে তৃণমূলকর্মীকে। তবে গোষ্ঠীকোন্দলের অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। 

বর্ষবরণের রাতে স্যুইৎজারল্যান্ডে অঘটন

উল্লেখ্য়, বর্ষবরণের রাতে বড় অঘটন ঘটে গিয়েছে স্যুইৎজারল্যান্ডে। বর্ষবরণের রাতে সুইজারল্যান্ডে ভয়াবহ বিস্ফোরণ। কেঁপে উঠল সুইস আল্পসের পর্যটকপ্রিয় ক্রান্সমন্টানা শহর। বিস্ফোরণে মৃত অন্তত ৪০, আহত ১০০ জন। জনপ্রিয় পর্যটন শহর ক্র্যানস-মন্টানায়ে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ক্র্যানস-মন্টানার লে কনস্টেলেশন নামে একটি পানশালায় ঘটনাটি ঘটে। পানশালায় নববর্ষ উদযাপনের মাঝে একের পর এক বিস্ফোরণ হয়। মুহূর্তে আগুন ধরে যায় গোটা পানশালায়, আতঙ্কে শুরু হয় ছোটাছুটি।

দিল্লিতে প্রতিবাদী খুন

দেশের রাজধানীতে প্রতিবাদী খুন! দিল্লির আদর্শনগরে, গালিগালাজের প্রতিবাদ করায় এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ মৃত ব্যক্তির নাম বিহারী লাল। বাড়ির সামনের গলিতে বেশ কিছু যুবককে গালিগালাজ করতে দেখে থামতে বলায় হামলার অভিযোগ। ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর জখম, হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করা হয়। এক অভিযুক্তকে পাকড়াও, বাকিরা উধাও, খোঁজ চালাচ্ছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget