এক্সপ্লোর

Youth Beaten: পুলিশের মারে যুবকের মৃত্যু! অভিযোগ গল্ফ গ্রিন থানার বিরুদ্ধে

Kolkata: পরিবারের দাবি, গত ররিবার দুপুর ২টোয় দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। অভিযোগ, রাত ৯টায় তাঁকে গুরুতর আহত অবস্থায় আজাদগড় মোড়ে ফেলে রেখে দিয়ে চলে যায়।

হিন্দোল দে, কলকাতা: পুলিশের (Police) মারধরে যুবকের মৃত্যুর (youth death) অভিযোগ উঠল খাস কলকাতায়। গল্ফ গ্রিন থানার (Golf Green Police Station) বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন দীপঙ্কর সাহা নামে এক যুবকের পরিবার। আজ ভোরে এম আর বাঙুর হাসপাতালে (MR Bangur Hospital) মারা যান দীপঙ্কর। পরিবারের সদস্যদের অভিযোগ, গলফ গ্রিন থানার পুলিশের মারে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করছে লালবাজার।

যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক

অঝোরে কাঁদছেন মা। মুখে একটাই কথা, 'আমার ছেলেকে মেরে দিল'।

রাজ্যে ফের পুলিশের মারধরে মৃত্যুর অভিযোগ! যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল গল্ফগ্রিন থানার পুলিশের বিরুদ্ধে! বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। পরিবারের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করল লালবাজার। 

মৃত দীপঙ্কর সাহার পরিবারের সদস্যদের দাবি, গত ররিবার দুপুর ২টোর সময় দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। অভিযোগ, রাত ৯টার সময় দীপঙ্করকে গুরুতর আহত অবস্থায় আজাদগড় মোড়ে ফেলে রেখে দিয়ে চলে যায় তারা। 

পরিবারের দাবি, এরপর থেকে অসুস্থই ছিল দীপঙ্কর। পরিবারের সদস্যদের তরফে, পুলিশের মারের প্রমাণ বলে অভিযোগ করে যে সমস্ত ছবি সামনে আনা হয়েছে তা শিউরে ওঠার মত।

মৃতের দিদি নেহা বারুইয়ের কথায়, 'পুলিশ ওকে নিয়ে গিয়ে এমন মেরেছে, ও ওই কারণে মারা গেছে। আমরা শাস্তি চাই।'

পরিবারের সদস্যদের দাবি, বুধবার দীপঙ্কর অসুস্থ বোধ করায়, তাঁকে নিয়ে যাওয়া শিশুমঙ্গল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসায় ধাতস্থ হতে, রাতে বাড়িতে ফিরিয়ে আনা হয় তাঁকে। কিন্তু, বৃহস্পতিবার রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।

পুলিশি অত্যাচারের কারণেই দীপঙ্করের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। পুলিশ ও পরিবার সূত্রেও একথা মেনে নেওয়া হয়েছে যে, দীপঙ্কর কিন্তু মাদকাসক্ত ছিলেন। ঘটনাটি ঘিরে বিতর্কের রেশ চরমে। পরিবারের তরফে এদিনই পুলিশ কমিশনার ও ডিসি সাউথ সাবার্বান ডিভিশনে লিখিত অভিযোগ জানানো হয়। 

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজার। লালবাজার সূত্রের খবর, রবিবার দুপুর ২টোর সময় থানায় নিয়ে যাওয়ার তথ্য সঠিক নয়। দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়া হয় রবিবার রাত ১০.২৬ মিনিটে। আধঘণ্টা পরে দীপঙ্কর-সহ ৫ জনকে ছেড়েও দেওয়া হয়। থানার সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে লালবাজার। 

আরও পড়ুন: Malda: ডিউটির লাঠি দিয়েই স্ত্রীর উপর অত্যাচার, খুন করে থানায় আত্মসমর্পণ পুলিশকর্মী স্বামীর

লালবাজার সূত্রে দাবি, দীপঙ্করকে ছেড়ে দেওয়ার সময় তাঁর গতিবিধি স্বাভাবিকই ছিল। দীপঙ্করের শরীরে যে আঘাতের চিহ্ন আছে, তা প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে নতুন আঘাত। গত রবিবারের নয়। থানার বাইরে কোথাও মারধর করা হয়েছিল কি না, তাও দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি শারীরিক পরীক্ষার জন্য ৩ সদস্যের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। ভিডিওগ্রাফি করা হয়েছে ময়নাতদন্ত প্রক্রিয়ার। 

লালবাজারের আশ্বাস, ময়নাতদন্তে যদি কোনও রকম পুলিশের ভূমিকা থাকার প্রমাণ মেলে, তাহলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget