এক্সপ্লোর

Kolkata Murder:জল নেওয়া ঘিরে ২ গৃহবধূর বিবাদ, 'খুন' যুবক

Youth Killed:জল নেওয়া ঘিরে ২ পরিবারের বিবাদে যুবককে খুনের অভিযোগ উঠল কড়েয়ায়! নিহতের নাম সাজ্জাদ খান। পেশায় তিনি বরফ ব্যবসায়ী।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জল নেওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বেধেছিল তাঁর স্ত্রীর।

সুদীপ্ত আচার্য, কলকাতা: জল নেওয়া ঘিরে ২ পরিবারের বিবাদে যুবককে খুনের অভিযোগ উঠল কড়েয়ায় (Karaya Murder)! নিহতের নাম সাজ্জাদ খান। পেশায় তিনি বরফ ব্যবসায়ী (Businessman Murder)। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, জল নেওয়া নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বেধেছিল তাঁর স্ত্রীর। তা মেটাতে গিয়ে খুন হলেন সাজ্জাদ, অভিযোগ এমনই। কেউ ধারাল অস্ত্র দিয়ে কুপিয়েছে ওই ব্যবসায়ীকে, প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। রক্তাক্ত অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

জোড়া খুন মহেশতলায়...
এদিকে মহেশতলায় জোড়া খুনে এদিন ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ঠাকুরপুকুর থেকে ধৃত এক রাজমিস্ত্রি। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে গ্রেফতার করা হয় তাকে। শুক্রবার মহেশতলার জিঞ্জিরাবাজারের বাড়ি থেকে ঠাকুমা-নাতির মৃতদেহ উদ্ধার হয়েছিল। লুঠের উদ্দেশ্যে খুন, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ ছিল? তদন্ত করে দেখছে পুলিশ। 

কী হয়েছিল মহেশতলায়?
দিনদুয়েক আগে জিঞ্জিরাবাজার তদন্ত কেন্দ্রের পাশে বাড়ি থেকে উদ্ধার হয় বছর ষাটের মায়া মণ্ডল ও বছর বারোর সনু মণ্ডলের রক্তাক্ত দেহ। গত শুক্রবার বিকেলে পড়াতে এসে ঘরে মৃতদেহ প়ড়ে থাকতে দেখেন গৃহশিক্ষক। মহেশতলা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত বৃদ্ধার ভাইয়ের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুন করা হয়েছে। মৃতার ভাই আশিস নস্কর বলেছেন, 'আমার নাতিকে আর বড়দিকে খুন করে দিয়েছে। এটা দীর্ঘদিনের সম্পত্তি নিয়ে গন্ডগোল। সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিবাদ। মামলাও চলছে।' পুলিশ সূত্রে খবর, ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করার ফলে মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, মৃত বৃদ্ধার ছেলে শেখর মণ্ডলের দুটি বিয়ে। তা নিয়ে বিবাদ কিনা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগেই যুবকের রক্তাক্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনায়। ভোরের আলো ফোটার আগেই বিষ্ণুপুর থানার আমতলা অটো স্ট্যান্ডের পাশে দেহটি উদ্ধার হয়। পরিবার ও পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে বচসার জেরে খুন হয়ে থাকতে পারেন যুবক।  মৃতের নাম বিনোদ সাউ। ওই এলাকাতেই ভাড়া থাকতেন তিনি। বছর চল্লিশের বিনোদের পরিবার জানাচ্ছে, গতকাল রাতে বাড়ি ফেরেননি তিনি। আর এদিন ভোরে তাঁর মৃত্যুসংবাদ পায় পরিবারের লোকজন। প্রাথমিক ভাবে ধারণা, তাঁকে ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। যুবকের মাথাও থেঁতলে দেওয়া হয়েছিল।    

আরও পড়ুন:গরমে ব্রন নিয়ে জেরবার ? এই নিয়মগুলি মেনে চললে মিলবে মুক্তি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ একাধিক মৃত্যুর আশঙ্কা
Kolkata Fire: মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
মাঝরাতে নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! গুরুতর আহত আরও ৬
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget