এক্সপ্লোর

Howrah News: মৃত হাওড়ার গুলিবিদ্ধ যুব তৃণমূল কর্মী

Youth TMC Leader Died: পিজি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হল হাওড়ার শিবপুরের গুলিবিদ্ধ যুব তৃণমূল কংগ্রেস কর্মী আব্দুল কাদিরের।

সুনীত হালদার, হাওড়া: এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হল দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হওয়া হাওড়ার যুব তৃণমূল কর্মী (Youth TMC leader) আব্দুল কাদিরের। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ হাওড়ার শিবপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে বাইক করে এসে দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি চালায় হাওড়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কর্মী আব্দুল কাদিরকে লক্ষ্য করে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে ছিলেন যুব তৃণমূল কর্মী আব্দুল কাদির। আচমকা বাইকে করে এসে হেলমেট পড়া তিনজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। প্রায় ৬ রাউন্ড গুলি চলার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আব্দুল কাদির। প্রথমে ঘটনাটির জেরে হকচকিয়ে গেলেও পরে লোকজন জড়ো হতে শুরু করে। পরিস্থিতি খারাপ দেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে থাকা লোকজন গুরুতর জখম হওয়ায় যুব তৃণমূল কর্মী আব্দুল কাদিরকে নিয়ে এসে ভর্তি করেন। তাঁর শরীরে একাধিক গুলি লেগেছিল। সেগুলি বের করে চিকিৎসা শুরু করেন এসএসকেএমের চিকিৎসকরা। কিন্তু, ক্রমশ অবস্থার অবনতি হচ্ছিল আব্দুল কাদিরের। বৃহস্পতিবার সকালে হাসপাতাল সূত্রে জানানো হয় মৃত্যু হয়েছে হাওড়ার ওই যুব তৃণমূল কংগ্রেস কর্মীর।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক না ব্যক্তিগত কারণে দুষ্কৃতীরা হাওড়ার ৩১ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কর্মী আব্দুল কাদিরকে গুলি করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকায়। এভাবে হাওড়ার শিবপুরের মতো জায়গায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রসের পার্টি অফিসের সামনে তাদের দলের একজন যুব কর্মী এভাবে দুষ্কৃতীরা গুলি করায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে শাসক দলের যুব কর্মীকেই যদি এভাবে প্রকাশ্যে গুলি করা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি নিয়ে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যুব তৃণমূল কর্মী আব্দুল কাদিরের সঙ্গী এবং স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে ওই যুব তৃণমূল কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kolkata Weather: ঘূর্ণিঝড় 'দানা'-র প্রভাব, কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget