এক্সপ্লোর

Abhishek Banerjee: 'সন্ত্রাসবাদদমনে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ তৃণমূলের' তবু কেন প্রতিনিধি দলে থাকছেন না ইউসুফ? স্পষ্ট করলেন অভিষেক

TMC News : ইউসুফ পাঠান-সহ কোনও সাংসদকেই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কেন ? পরিষ্কার করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

পহেলগাঁওকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পর সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের জিরো টলারেন্স নীতি এবং পাকিস্তানের মদতদাতার ভূমিকা তুলে ধরতে বিশ্বের দরবারে সর্বদলীয় প্রতিনিধিদল পাঠাচ্ছে মোদি সরকার। আর তাতে রয়েছেন বিজেপি ও সরকারের শরিক দল ছাড়াও বিরোধী দলের প্রতিনিধিরা। কিন্তু ইউসুফ পাঠান-সহ কোনও সাংসদকেই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। কেন ? পরিষ্কার করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

JDU-র সঞ্জয়কুমার ঝায়ের নেতৃত্বাধীন দলে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের নাম ছিল। তৃণমূলের তরফে জানানো হয়েছে, তারা দেশের এবং জাতীয় স্বার্থরক্ষায় কেন্দ্রীয় সরকারের পাশে রয়েছে। কিন্তু তিনি যাচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রতিনিধিদল পাঠানো নিয়ে তৃণমূলের কোনও আপত্তি নেই, কিন্তু দলের তরফে কারা প্রতিনিধিত্ব করবেন, তা নিয়ে তৃণমূলই সিদ্ধান্ত নেবে। বিদেশ নীতি একান্তভাবেই কেন্দ্রের বিষয় এবং এটা পরিচালনা করা সম্পূর্ণ ভাবে তাদেরই দায়িত্ব। 

'দলের কে প্রতিনিধিত্ব করবেন, তা দল ঠিক করবে'

অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে ।  কিন্তু কে কোন দল থেকে যাবে তা একতরফাভাবে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিতে পারে না। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, " আমি স্পষ্টভাবে বলছি যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, যার লক্ষ্য  জাতীয় স্বার্থ রক্ষার জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা, তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে"। তিনি আরও বলেন, কোনও প্রতিনিধিদলের যাওয়া নিয়ে তাদের কোনও সমস্যা নেই, তিনি আরও বলেন যে দলটির সিদ্ধান্ত নেওয়া উচিত যে কোন সদস্য প্রতিনিধিদলে যাবেন।                 

'তৃণমূল কংগ্রেস অপারেশন সিঁদুর বয়কট করছে না এবং কখনও বয়কট করেনি'         

সাংসদ অভিষেক স্পষ্ট করে দেন, তৃণমূল কংগ্রেস অপারেশন সিঁদুর বয়কট করছে না এবং কখনও বয়কট করেনি।
"টিএমসি অপারেশন সিঁদুর বয়কট করছে না। আমরা কখনও অপারেশন সিঁদুর বয়কট করিনি। তৃণমূলই একমাত্র দল যারা এই বিষয়টি নিয়ে রাজনীতি করেনি। ক্ষমতাসীন সরকার, কিছু বিরোধী দল সহ, এটি নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে এবং আমি তার নিন্দা করি। দেশের স্বার্থের বিষয়ে রাজনীতির কোনও স্থান নেই" বলেন অভিষেক। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dumdum Murder: দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা
দমদমে খুন কুখ্যাত দুষ্কৃতী, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা
West Bengal News Live : দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
দুর্যোগের মধ্যেই মাছ ধরতে সমুদ্রে, উদ্ধার হল ৯ মৎস্যজীবীর মৃতদেহ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget