এক্সপ্লোর

Yusuf Pathan: 'এখানেই ছিলাম', বেলডাঙায় তাণ্ডবের ২ দিন পরে, মৃত শ্রমিকের বাড়ি গিয়ে দাবি ইউসুফ পাঠানের

Yusuf Pathan News: অবশেষে বেলডাঙায় এলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান।

রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বেলডাঙায় ২ দিন ধরে তাণ্ডব চলার পর, অবশেষে, মুর্শিদাবাদের মৃত পরিযায়ী শ্রমিকের বাড়ি গেলেন, তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। কিন্তু এত দেরীতে কেন? উঠল সেই প্রশ্নও। যা নিয়ে শুরু হয়ছে রাজনৈতিক তরজা।

অবশেষে বেলডাঙায় এলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। ২ দিন ধরে চলা নৈরাজ্যের ৪৮ ঘণ্টা পর! ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিককে খুন ও মারধরের অভিযোগে, প্রতিবাদের নামে শুক্র ও শনিবার, তাণ্ডব চলেছে মুর্শিদাবাদের বেলডাঙায়...দু-দিন ধরে অবাধ গুন্ডামি... রাস্তা অবরোধ... রেল অবরোধ... ভাঙচুর... সংবাদমাধ্যমের উপর আক্রমণ...কিছুই বাদ যায়নি। কিন্তু, এই দু-দিনের মধ্যে দেখা যায়নি এলাকার তৃণমূল সাংসদ ইউসূফ পাঠানকে। ফলে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা।

একজন স্থানীয় বাসিন্দা বলছেন, 'একটা পরিযায়ী সাংসদ পেল মুর্শিদাবাদের মানুষ। সেই পরিযায়ী সাংসদ, আজকে তার এখনও অবধি কোনও বিবৃতি পাইনি'। আরেক বাসিন্দাকে বলতে শোনা গেল, 'আমরা মোটামুটি ওকে ভোটের বাজারে দেখেছি। আজ পর্যন্ত আমাদের আর চোখে পড়ে না।' অবশেষে ২ দিন পর দেখা মিলল, বহরমপুরের তৃণমূল সাংসদের। মৃত পরিযায়ী শ্রমিকের মহেশপুরের বাড়িতে গেলেন ইউসুফ পাঠান। তৃণমূল সাংসদ দাবি করলেন, তিনি নাকি এলাকাতেই ছিলেন!

সংবাদমাধ্যমের তরফ থেকে যখন তৃণমূল সাংসদকে প্রশ্ন করা হয়, তিনি এত দেরি করে এলেন কেন, তখন ইউসুফ পাঠান উত্তর দেন, 'আমি এখানেই ছিলাম। আমার মনে হয়, আপনি দেরিতে পৌঁছেছেন। আমি সবসময়ই এখানে ছিলাম। আমাদের জনপ্রতিনিধি, সাংসদরা মাঠে নেমে কাজ করে। সবকিছু ঠিক আছে এখানে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা বলেছেন। ওঁর সন্তানের পড়াশোনার দেখভালও করা হবে।'

প্রবল সমালোচনার মুখে রবিবার মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে গিয়ে, পরিবারের হাতে আর্থিক সাহায্য় তুলে দেন তৃণমূল সাংসদ ইউসূফ পাঠান। সঙ্গে ছিলেন বেলডাঙার তৃণমূল বিধায়ক হাসানউজ্জামান। ইউসুফ পাঠানের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, 'আপনার নির্বাচনী কেন্দ্রে বারবার এরকম ঘটনা। আপনি কেন আসেন না?' ইউসুফ পাঠান উত্তর দেন, 'আমার মনে হয় আপনাদের ভুল বোঝানো হয়েছে। আপনাদেরও ভুলভাবে ব্যবহার করে, মানুষের মধ্যে ভুল ধারনা তৈরি করছে। আমি এখানেই আছি। এখানকার উন্নয়নের জন্য সবসময় আছি। সবসময় কাজ করে চলেছি।'

বহরমপুরের তৃণমূল সাংসদকে যখন গত দুদিন দেখা যায়নি, তখন সক্রিয় ছিলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী! তিনি মৃতের বাড়িতে যান! পরিবারের সঙ্গে কথা বলেন! যার ফলে ইউসুফ পাঠানের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন আরও জোরাল হয়! বহরমপুরের তৃণমূল সাংসদ হলেও, আদতে, ভিন রাজ্য়ের বাসিন্দা ইউসুফ পাঠানের ভূমিকা নিয়ে এর আগেও বারবার নানা মহলে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Birbhum News: পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে মিলেছিল ৫০ কোটি, সেই স্মৃতি উস্কে বীরভূমের পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়িতেও টাকার পাহাড়! উদ্ধার কেজি কেজি সোনাও
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Coal Smuggling: 'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!
'পুষ্পা' সিনেমার ধাঁচে টমেটোর ক্রেটের আড়ালে কয়লা পাচার, গাড়ি উল্টে যেতেই বেরিয়ে এল সব সত্যি!

ভিডিও

Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |
Parliament Monsoon Session | নিট বিতর্কে উত্তাল সংসদ, ১২টা পর্যন্ত স্থগিত অধিবেশন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget