এক্সপ্লোর

Question Paper Leak: ফের বোর্ডের পরীক্ষার প্রশ্ন ফাঁস, হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র ৩৫০ টাকা দিলেই মিলেছে প্রশ্নপত্র

Jharkhand: ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল দশম শ্রেণির হিন্দি এবং বিজ্ঞানের পরীক্ষা বাতিল করেছে। হিন্দি পরীক্ষা হয়েছে ১৮ ফেব্রুয়ারি। আর বিজ্ঞান পরীক্ষা ছিল ২০ ফেব্রুয়ারি।

Question Paper Leak: পরীক্ষার আগেই ফাঁস প্রশ্নপত্র। দাম মাত্র ৩৫০ টাকা। টাকা দিলে হোয়াটসঅ্যাপেই পাওয়া যাবে প্রশ্নপত্র। আর প্রশ্ন ফাঁসের এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এই কাণ্ড ঘটেছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডের ম্যাট্রিক বোর্ডের অর্থাৎ দশম শ্রেণির হিন্দি এবং বিজ্ঞানের প্রশ্ন ফাঁস হয়েছে। আপাতত এই দুই বিষয়ের পরীক্ষা বাতিল করেছে ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিল। আর এমন ডামাডোলের পরিস্থিতিতেই প্রশ্ন ফাঁস সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ছাত্রছাত্রী এবং অভিভাবক, উভয় পক্ষের দাবি, হোয়াটসঅ্যাপ গ্রুপে মাত্র ৩৫০ টাকার বিনিময়ে পাওয়া গিয়েছে ঝাড়খণ্ডের ম্যাট্রিক বোর্ডের হিন্দি এবং বিজ্ঞানের প্রশ্নপত্র। অভিযোগ উঠেছে প্রিন্স নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, তিনিই কিউআর কোড পাঠিয়ে টাকা আদায় করেছেন এবং বিক্রি করেছেন প্রশ্নপত্র। আর সবটাই হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। 

কোডারমা এবং গিরিডি জেলা থেকে প্রথম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর প্রকাশ্যে এসেছিল। এই দুই জেলার পর প্রশ্নপত্র ভাইরাল হয়েছে পালামৌ এবং রাঁচি জেলায়। হোয়াটসঅ্যাপ গ্রুপেই ঘুরছিল প্রশ্নপত্র। জানা গিয়েছে, ছাত্রনেতা দেবেন্দ্র মাহাতো ইতিমধ্যেই কাউন্সিলের সচিব জয়ন্ত মিশ্রের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। অন্যদিকে কাউন্সিলের তরফে আবার বলা হয়েছে এমন খবরকে বিভ্রান্তিকর বলে জানিয়েছে। 

কোডারমা জেলা থেকে পাওয়া তথ্য অনুসারে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ তৈরি করা হয়েছিল যার নাম ছিল টেক বোর্ড এক্সামিনেশন। দু'তিনদিন আগে সেই গ্রুপে যুক্ত হওয়া জন্য লিঙ্ক পাঠানো হয়। গ্রুপে যুক্ত হওয়ার পর প্রশ্নপত্র দেওয়া হয় ইউজারদের। এর জন্য কিউ আর কোডের মাধ্যমে তাদের থেকে ৩৫০ টাকা করে চাওয়া হয়। প্রশ্নপত্র ছিল পিডিএফ ফরম্যাটে। তা আনলক করার জন্য অর্থাৎ খোলার জন্য বিশেষ পাসওয়ার্ড তৈরি করা হয়েছিল। যাঁরা টাকা দেবেন, তাঁরাই পাবেন পাসওয়ার্ড। এই ছিল পদ্ধতি। 

বৃহস্পতিবার ছিল পরীক্ষা। সকালে প্রথম ধাপে বিজ্ঞানের পরীক্ষার সময় যে প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দেওয়া হয় তা আগে ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। একাধিক পরীক্ষা কেন্দ্র থেকে এই খবর প্রকাশ্যে আসে। হইচই শুরু হয় ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলে। দ্রুত রাজ্য সরকারকে গোটা বিষয়টি জানানো হয়। এই ঘটনায় ইতিমধ্যেই মুখ্য সচিব উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ঝাড়খণ্ড অ্যাকাডেমিক কাউন্সিলের অধ্যক্ষ জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত করা হবে। 

তথ্যসূত্র- আইএএনএস 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
ছেলেকে পড়াতে গয়না বিক্রি মায়ের, ঋণ নেন বাবা, আর দিনমজুরের কাজ করেছেন বোনেরা, অবশেষে সিভিল সার্ভিস ক্র্যাক পবনের
Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা

ভিডিও

Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget