কলকাতা : নবম শ্রেণির পাঠ্য বইতে ফের বড় পরিবর্তন। NCERT ক্লাস নাইনের সমাজবিজ্ঞান (social science) বই থেকে ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব এবং নাৎসিবাদের উত্থান সম্পর্কিত অধ্যায়গুলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর পরিবর্তে প্রাচীন সভ্যতা, আদি মানব ইতিহাস ও ভারতীয় শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে।

Continues below advertisement

জানা গিয়েছে, ইতিহাস, ভূগোল ও রাষ্ট্রবিজ্ঞানকে একত্রিত করে একটি চ্যাপ্টার তৈরি করা হয়েছে। যার নাম 'আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড'' (Understanding Society: India and Beyond)। এতে শিকার ও সংগ্রহ থেকে শুরু করে কৃষিকাজ পর্যন্ত মানব বিবর্তনের অধ্যায়কে  তুলে ধরা হয়েছে। এতে মেসোপটেমিয়া, হরপ্পা (সিন্ধু উপত্যকা), মিশরীয় সভ্যতা ও চীনা সভ্যতার পাশাপাশি সুমেরীয় সমাজের সেচ ব্যবস্থা, স্থাপত্য এবং সামাজিক সংগঠনসহ একাধিক বিষয় বিশদে বিবরণ রয়েছে। পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ এই চার বেদ সম্পর্কে বিস্তারিত পরিচয় করিয়ে দেয়।

“সামাজিক কাঠামো ও দৈনন্দিন জীবন”-এর (Social Structures and Everyday Life) একটি অধ্যায়ে বর্ণ ও জাতি ব্যবস্থার বিবর্তন নিয়ে আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে যে, আদি বৈদিক গ্রন্থগুলিতে কোনও কঠোর জন্মভিত্তিক সামাজিক ব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায়নি। সেই সময় মানুষের পেশা, ভৌগোলিক পরিকাঠামো, ভাষা ও আত্মীয়তার মতো বিষয়গুলোর মধ্যে দিয়ে সামাজিক পরিচয় গঠিত হতো। আরও পড়ুন - বদলে যাবে সিলেবাস? ইতিহাস থেকে বাদ যাবে সিঙ্গুর আন্দোলন? বিকাশ ভবনের বৈঠকের পরেই বড় ইঙ্গিত!

Continues below advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিহাস বই থেকে সিঙ্গুর আন্দোলন-এর বিষয় বাদ পড়ে যাওয়ার বিষয় উঠে আসে। বিকাশ ভবনের একটি বৈঠকের পরেই এমন ইঙ্গিত পাওয়া যায়। সিলেবাস থেকে সিঙ্গুরের কারখানা বিরোধী আন্দোলনের অংশ বাদ দেওয়ার প্রশ্নে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সিঙ্গুরের ইতিহাস পড়ানোর ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, 'সিলেবাসের ব্য়াপারে রিভিউ হবে এবং সেটাও আমাদের মাননীয় মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে, কত দ্রুত এই বিষয়গুলিকে আমরা মানুষের সামনে নিয়ে আসব, সেটা আমরা জানিয়ে দেব। আমি শুধু এটুকু বলে রাখি, কোনও অন্য়ায়, অন্ধকার যে বিষয়গুলো এতদিন সিলেবাসে ছিল, সেগুলো থাকবে না, এটুকু নিশ্চিত থাকতে পারেন।' প্রসঙ্গত, পাঠ্য বইতে যে সিঙ্গুর আন্দোলনের অংশ রয়েছে, সেখানে বহু তৃণমূল নেতার ভূমিকাও আজও সেখানে উল্লেখ রয়েছে।


Education Loan Information:

Calculate Education Loan EMI