Railway Apprentice Recruitment 2026: আপনিও যদি রেলে চাকরি করতে চান, তাহলে এটাই সেরা সুযোগ। সম্প্রতি উত্তর পশ্চিম রেলে ২০০৮টি পদে হচ্ছে শিক্ষানবীশ নিয়োগ। সম্প্রতি ২০২৬-২৭ অর্থবর্ষে জয়পুরের অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশ করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

Continues below advertisement

কী যোগ্যতা লাগবে ?এই শিক্ষানবীশ পদে আবেদন করতে দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার সময় ৫০ শতাংশ নম্বর থাকতে হবে আবেদনকারীর। পাশাপাশি ITI পাশ হতে হবে চাকরিপ্রার্থীদের। একটা বিষয় মাথায় রাখতে হবে, আবেদনকারীদের অবশ্য়ই ন্যাশ নাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCTV) বা স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (SCVT)-এর ITI শংসাপত্র থাকতে হবে।

কত রাখা হয়েছে বয়সসীমাএই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়স ১৫-২৪ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হবে। 

Continues below advertisement

কত রাখা হয়েছে আবেদনের ফি আপনি এখানে আবেদন করতে চাইলে এই বিষয়টি অবশ্য়ই দেখে নেবেন। এখানে আনরিজার্ভড, আদার ব্যাকওয়ার্ড ক্লাস (OBC), ইকোনমিক্যালি উইকার সেকশন (EWS) বিভাগের প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। বাকি মহিলা, শিডিউলড ট্রাইব (ST), শিডিউলড কাস্ট (SC) ও শারীরিক প্রতিবন্ধী (PwD) প্রার্থীদের রেজিস্ট্রেশন ফির ক্ষেত্রে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে। 

এ ছাড়াও স্টেট ব্যাঙ্কে হচ্ছে নিয়োগ। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কও ডেটা অ্যানালিস্ট ছাড়াও AI ভিত্তিক কাজ বাড়াতে শুরু করে নিয়োগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্কে AI অ্যানালিস্ট, টেকনোলজি পোস্ট নিয়োগের বিষয়ে ঘোষণা করা হয়েছে। এখানে জেনে নিন, কারা যোগ্য, কীভাবে করতে পারবেন আবেদন ?

প্রযুক্তিগত আপডেটের ধারা বজায় রাখতে স্টেট ব্যাঙ্কে (SBI Recruitment) হচ্ছে কর্মী নিয়োগ। সম্প্রতি দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জানিয়েছে, তারা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (SCO) নিয়োগ করবে। বিভিন্ন প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি ঘটাতে AI, ডেটা অ্যানালিটিক্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, AI গভর্নেন্স, টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কর্মী নিয়োগ করবে ব্যাঙ্ক।

কোথায় করতে হবে আবেদন ?বর্তমানে স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট sbi.bank.in.-এ গিয়ে আবেদনকারীরা তাদের অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন। যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে তাদের ব্যক্তগত , শিক্ষাগত ও অভিজ্ঞতার প্রমাণপত্র দিয়ে এখানে আবেদন করতে পারেন।         

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কে AI, ডেটা অ্যানালিস্ট, টেকনোলজি পোস্ট হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, কীভাবে করতে পারবেন আবেদন ?

 


Education Loan Information:

Calculate Education Loan EMI