এক্সপ্লোর

CBSE Term-1 board exams: সিবিএসইর দশম, দ্বাদশ শ্রেণির পরীক্ষা অফলাইনে, সূচি ঘোষণা ১৮ অক্টোবর

CBSE Term-1 board exams: করোনা আবহে এই পরীক্ষা অফলাইনেই হবে। পরীক্ষার দিন ঘোষণা করা হবে আগামী ১৮ অক্টোবর। উল্লেখ্য, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী নভেম্বর ও ডিসেম্বরে এই পরীক্ষাগুলো হবে।

নয়াদিল্লিঃ সিবিএসইর দশম, দ্বাদশ শ্রেণির টার্ম-১ বোর্ডের পরীক্ষার বিষয় সিদ্ধান্ত নিয়ে নেওয়া হল। করোনা আবহে এই পরীক্ষা অফলাইনেই হবে। পরীক্ষার দিন ঘোষণা করা হবে আগামী ১৮ অক্টোবর। উল্লেখ্য, আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে আগামী নভেম্বর ও ডিসেম্বরে এই পরীক্ষাগুলো হবে। করোনা প্রকোপ এখনও পুরোপুরি কমেনি। কিন্তু এরমধ্যেই অফলাইনেই পরীক্ষা আয়োজনের ভাবনা চিন্তা করেছে সিবিএসই বোর্ড। এই পরীক্ষা মূলত অবজেক্টিভ প্রশ্ন হবে। সময় ৯০ মিনিট।

আগেই  সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে যে দুটি টার্মে হবে দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষা। দুটি টার্ম পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত মার্কশিট তৈরি করা হবে। তবে কোনও কারণে প্রথম টার্মের পরীক্ষা বিঘ্নিত হলে দ্বিতীয় টার্মের পরীক্ষায় বাড়তি গুরুত্ব দেওয়া হবে। তবে এক্ষেত্রে প্রথম টার্মের পরও আলাদা করে মার্কশিট দেওয়া হবে। করোনা পরিস্থিতিতে এবার প্রথম টার্মের পরীক্ষা অন্য বারের তুলনায় একটু পিছিয়ে গিয়েছে। প্রতি বছর অক্টোবর-নভেম্বরে হয়ে থাকে প্রথম টার্মের পরীক্ষা। কিন্তু এবার সেই পরীক্ষাই হবে নভেম্বর-ডিসেম্বরে। 

এদিকে প্রকাশিত হয়েছে CBSE সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট Central Teacher Eligibility Test (CTET)-এর মডেল প্রশ্নপত্র। ২০২১ সালের ডিসেম্বর ও ২০২২ সালের জানুয়ারিতে হবে এই পরীক্ষা। চাকরিপ্রার্থীরা CTET-এর অফিশিয়াল ওয়েবসাইট ctet.nic.in-এ গিয়ে মডেল প্রশ্নপত্র দেখতে পারবেন। 

CBSE-র অধীনে পরিচালিত হবে এই CTET 2021 পরীক্ষা। আগামী ১৬ ডিসেম্বর শুরু হতে চলেছে এই পরীক্ষা। যা চলবে ২০২২ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত।

CTET 2021-এর প্রশ্নপত্রের ধরন

CTET 2021-এর ক্ষেত্রে দুই ধরনের প্রশ্নপত্র থাকবে। যারা ক্লাস (১-৫) পর্যন্ত ছাত্রছাত্রীদের পড়াতে চাইবেন তাদের জন্য একটি প্রশ্নপত্র থাকবে। ২ নম্বর প্রশ্নপত্র তাদের জন্য, যারা ক্লাস (৫-৮)-এর ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য পরীক্ষায় বসবেন।যারা এই দুই গ্রুপের টিচার হতে চাইবেন তাঁদের দুই গ্রুপের পরীক্ষায় বসতে হবে। 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget