UCO Bank Apprentice Recruitment : আপনিও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চাকরি করতে চাইলে এটাই সেরা সুযোগ। কারণ শিক্ষানবীশ পদে নিয়োগের সুয়োগ দিচ্ছে ইউকো ব্যাঙ্ক (UCO Bank Jobs)। সব মিলিয়ে মোট ৫৩০ জনকে নেওয়া হবে এই পদে। এক বছরের ট্রেনিং চলাকালীন দেওয়া হবে স্টাইপেন্ড। 

Continues below advertisement

কারা কবে এখানে আবেদন করতে পারবেন ?এখানে আবেদন করতে চাকরিপ্রার্থীকে অবশ্যই স্নাতক হতে হবে। তবেই অনলাইনে এখানে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থী। আগামী ৭ নভেম্বর এই বিষয়ে অনলাইন পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১ টার সময় হবে এই পরীক্ষা। যারা এখানে নির্বাচিত হবেন, তাদের এক বছরের ট্রেনিং নিতে হবে। কাজের সময় এখানে ১৬৬৫০ টাকা প্রতি মাসে স্টাইপেন্ড দেবে ব্যাঙ্ক।

কত তারিখ আবেদনের শেষ তারিখ ?আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.uco.bank.in-এ গিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। UR ও EWS প্রার্থীদের জন্য ২০ থেকে ২৮ বছর বয়সসীমা রাখা হয়েছে এই পদের জন্য। তবে তা সরকারি নিয়ম অনুসারে তা শিথিলযোগ্য। 

Continues below advertisement

আরও পড়ুন : স্টেট ব্যাঙ্কে AI, ডেটা অ্যানালিস্ট, টেকনোলজি পোস্ট হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, কীভাবে করতে পারবেন আবেদন ?

 


Education Loan Information:

Calculate Education Loan EMI