কলকাতা: মাধ্যমিকের (Madhyamik Result) রেজাল্ট কবে তা নিয়ে উৎকন্ঠা ছিল। ভোটের জন্য মাধ্যমিকের ফলপ্রকাশ কবে হবে তা নিয়ে প্রশ্ন ছিল অনেক। আগামী ৪ মে রাজ্য বিধানসভার ফলঘোষণা।বৃহস্পতিবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয় ৮ মে মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। 

Continues below advertisement

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, ৮ মে সকাল ৯.৩০টা নাগাদ সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপর সকাল ১০.১৫ নাগাদ ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। রেজাল্ট জানতে চোখ রাখুন wb10.abplive.com। সকাল ১০.৩০টার পর স্কুলগুলিতে পাওয়া যাবে মার্কশিট এবং সার্টিফিকেট।    পরীক্ষা শেষের ৯০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে।                                           

মাধ্যমিকের রেজাল্ট ২০২৫ সরাসরি এবিপি আনন্দের ওয়েবসাইটে | Check Result Now at wb10.abplive.com                                 

Continues below advertisement

bengali.abplive.com - এর মাধ্যমে সরাসরি ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। পরীক্ষার্থীর রোল নম্বর দিলেই জানা যাবে ফল।                                                         

২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী। এবার ছাত্রের সংখ্যা ছিল ৪,২৬,৭৩৩ জন। ছাত্রীর সংখ্যা ৫,৪৪,৬০৬ জন। একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও রয়েছেন।তাদের সকলের সব বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলেই। 

সাধারণত মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশ করে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের নির্ধারিত নিয়ম অনুযায়ী ঠিক ৮৫ দিন পর এবারও প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট।  গত ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবারের মাধ্যমিক পরীক্ষা, শেষ হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি।                                                                    


Education Loan Information:

Calculate Education Loan EMI