Uchcha Madhyamik Result: প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। সকাল সাড়ে ১০টায় ফল প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১১টা থেকে রেজাল্ট দেখা যাচ্ছে ওয়েবসাইটে। ফল জানতে লগইন করুন- wb12.abplive.com-এ। আজই পাওয়া যাবে মার্কশিট ও সার্টিফিকেট।                                            

Continues below advertisement

এবারের উচ্চ মাধ্যমিকে পাসের হার ৯১.২৩%। পাসের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। উচ্চ মাধ্যমিকে মেয়েদের পাসের হার ৯২.৪৭%। পূর্ব মেদিনীপুর পাসের হারে প্রথম। দ্বিতীয় হাওড়া জেলা। 

উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত পাল, নম্বর পেয়েছে ৪৯৬। আদৃত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় জিষ্ণু কুণ্ডু, নম্বর পেয়েছে ৪৯৫। জিষ্ণু পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র।     

Continues below advertisement

অনলাইনে মার্কশিট দেখার জন্য ছাত্রছাত্রীদের তাঁদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন তথ্য দিতে হবে। ডিজিটাল স্কোরকার্ডে বিষয়ভিত্তিক নম্বর, মোট প্রাপ্ত নম্বর, বিভাগ এবং পাস বা ফেলের স্ট্যাটাস স্পষ্টভাবে উল্লেখ থাকবে। সংসদের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে যেন তাঁরা ডাউনলোড করা মার্কশিটের সমস্ত তথ্য ভালো করে যাচাই করে নেন।  

আরও পড়ুন, বিজ্ঞানের সব বিষয়ে ফুল মার্কস, বাকি সাবজেক্টেও তুখোড়, উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃতের রেজাল্ট দেখুন

উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত পাল, নম্বর পেয়েছে ৪৯৬। আদৃত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকে যৌথ দ্বিতীয় জিষ্ণু কুণ্ডু, নম্বর পেয়েছে ৪৯৫। জিষ্ণু পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকে যৌথ দ্বিতীয় ঋতব্রত নাথ, ঋতব্রত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকে যৌথ দ্বিতীয় ঐতিহ্য পাচাল, ঐতিহ্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানে ৫ জন, সবাই পেয়েছে ৪৯৪ নম্বর। উচ্চ মাধ্যমিকে যৌথ তৃতীয় দেবপ্রিয় মাঝি, দেবপ্রিয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকে যৌথ তৃতীয় সৌম্য রায়, সৌম্য নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। উচ্চ মাধ্যমিকে যৌথ তৃতীয় শুভায়ন মণ্ডল, শুভায়ন সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র।উচ্চ মাধ্যমিকে যৌথ তৃতীয় প্রীতম বল্লভ, প্রীতম পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। উচ্চ মাধ্যমিকে যৌথ তৃতীয় তন্ময় মণ্ডল, তন্ময় পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। 

হিন্দিতে রেজাল্ট চেক করুন এখানে

ইংরেজি ওয়েবসাইটে ফল দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন


Education Loan Information:

Calculate Education Loan EMI