কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল (Uchcha Madhyamik Result)। এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বলা হয়েছে এ বছর উচ্চ মাধ্যমিকে (West Bengal Uchcha Madhyamik Results) পাশের হার ৯১.২৩ শতাংশ। এ বছর মেধাতালিকায় রয়েছে ৬৪ জন এবং পাসের হারে জেলার নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। এবছর উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে আদৃত পাল। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সে। বিজ্ঞান নিয়েই একাদশ-দ্বাদশে পড়াশোনা করেছেন সে। মোট প্রাপ্ত নম্বর ৪৯৬। শতাংশের বিচারে- ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছে সে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন বিষয়ে কত নম্বর পেয়েছে উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত পাল?
| বিষয় | প্রাপ্ত নম্বর | পূর্ণমান | গ্রেড | প্রভিশনাল পার্সেন্টাইল |
|---|---|---|---|---|
| বাংলা (BNGA) | 92 | 100 | A++ | 99.064 |
| ইংরেজি (ENGB) | 99 | 100 | A++ | 99.971 |
| রসায়ন (CHEM) | 100 | 100 | A++ | 100.000 |
| গণিত (MATH) | 100 | 100 | A++ | 100.000 |
| পদার্থবিদ্যা (PHYS) | 100 | 100 | A++ | 100.000 |
| স্ট্যাটিস্টিক্স (STAT) | 97 | 100 | A++ | 99.877 |
আদৃতের মার্কশিট মূল্যায়ন করলে দেখা যাচ্ছে বিজ্ঞান বিভাগে দুর্দান্ত নম্বর রয়েছে তাঁর। রসায়ন, গণিত, পদার্থবিদ্যায় ১০০-তে ১০০ নম্বর পেয়েছে সে। এছাড়াও তাঁর আরেকটি বিষয় ছিল স্ট্যাটেস্টিকস। সেখানে তার প্রাপ্ত নম্বর ৯৭। এছাড়াও ইংরেজিতে পেয়েছে ৯৯, বাংলাতে তাঁর প্রাপ্ত নম্বর ৯২।
এবারের উচ্চ মাধ্যমিকে পাসের হার ৯১.২৩ শতাংশ, পাসের হারে ছেলেদের টেক্কা দিল মেয়েরা। উচ্চ মাধ্যমিকে মেয়েদের পাসের হার ৯২.৪৭ শতাংশ। এবারের উচ্চ মাধ্যমিকে ছেলেদের পাসের হার ৮৯.৭১ শতাংশ। পাসের হারে সবাইকে টেক্কা দিল পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাসের হার ৯৪.১৯%। প্রথম দশে জায়গা করে নিয়েছেন ৬৪ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকে প্রথম দশে ১৯ জন। পুরিলিয়া থেকে প্রথম দশে ১৭ জন। কলকাতা থেকে প্রথম দশে ৪ জন।
হিন্দিতে রেজাল্ট চেক করুন এখানে
ইংরেজি ওয়েবসাইটে ফল দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন
Education Loan Information:
Calculate Education Loan EMI