এক্সপ্লোর

WB Election 2021: তৃণমূলে যোগ দিলেন সায়ন্তিকা

আরও তারকা যোগ তৃণমূলে। যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আরও তারকা যোগ তৃণমূলে। তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে অভিনেত্রী জানান, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন। এবিপি আনন্দকে সায়ন্তিকা বলেন, 'আমার সৌভাগ্য আমি আজ তৃণমূলে যোগদান করছি।' সেইসঙ্গে তিনি আরও বলেন, 'দিদির পাশে আগেও ছিলাম, আগামীদিনেও থাকব। দিদি আমায় যে গুরুদায়িত্ব দিয়েছেন তা যেন পালন করতে পারি।'

এরপর তৃণমূল ভবনের দপ্তরে পৌঁছে যান সায়ন্তিকা। হাতে তুলে নেন দলের পতাকা। সায়ন্তিকা বলেন, 'আমি গত ১০ বছর দিদির(মমতা বন্দ্যোপাধ্যায়) সমর্থক ছিলাম। বর্তমান পরিস্থিতিতে আমার মনে হয়েছে দিদির হাত আরও শক্ত করে ধরা দরকার। সেইজন্যই এই সিদ্ধান্ত। বাংলার মানুষ দিদিকেই চায়। আমিও দিদিকে চাই। আমি নিজের মত করে আমার মত প্রকাশ করলাম। আমি চাই আপনারা সবাই দিদির পাশে থাকুন।' সায়ন্তিকা আরও জানান, 'আমি দেশের সেবা করতে দলে যোগ দিয়েছি। নির্বাচনে লড়ব কি না এখনও জানি না। দিদি যা সিদ্ধান্ত নেবেন তাই হবে।'

নির্বাচনের আগে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে টলিউড। বিজেপি শিবিরে যোগ দিয়েছেন রুদ্রনীল ঘোষ, যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার। অন্যদিকে তৃণমূলে যোগ দিয়েছেন কৌশানি মুখোপাধ্যায়, রণিতা, মানালী দে, সায়নী ঘোষ সহ একাধিক অভিনেতা অভিনেত্রী। কার্যক্ষেত্রেও কী দ্বিধাবিভক্ত হয়ে যাবে টলিউড? সায়ন্তিকা বলছেন, ‘কাজের জায়গায় সম্পর্কটা একই রকম থাকবে। আমার দিক থেকে বন্ধুত্বে কোনোও বাধা আসবে না।’ 

আজ পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর হাত থেকে পতাকা তুলে নেন সায়ন্তিকা। যোগদান করে সায়ন্তিকা ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ তাঁর গলাতেও শোনা গেল ‘বাংলা নিজের মেয়েকেই চায়।’

সায়ন্তিকা বললেন, আমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। আমাকে তাঁর যোগ্য মনে করার জন্য দিদিকে ধন্যবাদ। বাংলার মানুষের নিজের ইচ্ছা প্রকাশ করার এটাই সঠিক সময়। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়।’

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!

ভিডিও

JU Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, অবশেষে রেজিস্ট্রারের ঘরে পুলিশ
ABVP on JU Chaos:
Meera Bhattacharya:হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা
Soham Chakraborty FIR : প্রাক্তন তৃণমূল বিধায়ক-অভিনেতা সোহমের বিরুদ্ধে FIR
Supreme Court: সুদীপ-সহ ২০ বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি, নোটিস সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget