এক্সপ্লোর

Assembly Election 2026: ভোটের পরই রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, থানায় গেলেন লাভলি মৈত্র

বিজেপি প্রার্থীর উপস্থিতিতেই ভোটদান পরবর্তী প্রশাসনিক পদ্ধতি সারা হয় বলে অভিযোগ

কলকাতা: মোটের উপর নির্বিঘ্নে ও শান্তিতে ভোটপর্ব মিটলেও তৃণমূল ও বিজেপি প্রার্থীদের সংঘাত যেন লেগেই রয়েছে। সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও থানায় অভিযোগ দায়ের করলেন ওই কেন্দ্রেরই বিদায়ী বিধায়ক, তথা তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। তৃণমূল প্রার্থীর অভিযোগ, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট শেষ হয়ে যাওয়ার পর, কালিকাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাহেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৬৭ নম্বর বুথে ঢুকেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি প্রার্থীর উপস্থিতিতেই ভোটদান পরবর্তী প্রশাসনিক পদ্ধতি সারা হয় বলে অভিযোগ করেছেন লাভলি মৈত্র। তাঁর আরও অভিযোগ, ওই ঘটনায় তৃণমূলের এজেন্ট বাধা দিতে গেলে এবং দলের লোকজন বিক্ষোভ দেখালে, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে, তাতে কয়েকজন আহত হন। অভিযোগের প্রেক্ষিতে রূপা গঙ্গোপাধ্যায়ের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।                           

বিজেপি প্রার্থীর উপস্থিতিতেই ভোটদান পরবর্তী প্রশাসনিক পদ্ধতি সারা হয় বলে অভিযোগ তৃণমূল প্রার্থীর। অভিযোগের প্রেক্ষিতে রূপা গঙ্গোপাধ্যায়ের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।   

এই ঘটনাকে ঘিরে শুরু হয় চাপানউতোর। তৃণমূলের এজেন্ট ও কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভ দেখানো হলে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে দাবি।

ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লাভলী মৈত্র।

এদিকে, ভোট শেষ হতে না হতেই অশান্তি শুরু! গড়িয়ার পঞ্চসায়রে বিজেপির পোলিং এজেন্টের অফিসে হামলা ও তাঁর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল। তৃণমূল কাউন্সিলরের উপস্থিতিতে শাসকদলের মদতপুষ্ট দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। অভিযোগ করেছেন বিজেপির পোলিং এজেন্ট ও তাঁর স্ত্রী। ভিত্তিহীন অভিযোগ বলে তা উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। নির্বাচন কমিশনকে তাঁরা বিষয়টি জানাবেন। জানিয়েছেন বিজেপির পোলিং এজেন্ট।       

আরও পড়ুন, স্ট্রংরুম প্রাঙ্গণে অতক্ষণ কী করছিলেন মমতা ? 'নজরদারি করছিলেন' ইনি ! ছবি পোস্ট করে বললেন শুভেন্দু                                    

বুধবার দ্বিতীয় দফার ভোট হয়েছে। আর সেই রাতেই বিজেপির পোলিং এজেন্টের অফিস ও গাড়িতে হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠল গড়িয়ার পঞ্চসায়র এলাকায়। যাদবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৫৩ নম্বর বুথের বিজেপি এজেন্ট শান্তনু সরকার। গড়িয়ার পঞ্চসায়রে এই হল তাঁর নির্মাণ সংস্থার অফিস। সেখানেই হামলা এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে গাড়ির কাচ। পরিচয় লুকোতে হামলাকারীরা কোথাও সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে। কোথাও তা খুলে ফেলা হয়েছে।                                                                   

এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপির পোলিং এজেন্ট ও তাঁর স্ত্রী। যদিও, অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। বিজেপির পোলিং এজেন্টের অফিসের আশপাশে বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে থাকা একাধিক সিসি ক্যামেরাও ভেঙে দেয় দুষ্কৃতীরা।                            

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget