এক্সপ্লোর

Election 2026 First Phase: পদে পদে নজির গড়ল ২০২৬-এর নির্বাচন! বিকেল ৫টা পর্যন্ত ভোট দিয়ে দিলেন প্রায় ৯০ শতাংশ ভোটারই!

Election 2026 First Phase Update: সকাল থেকেই ভোটদানের ট্রেন্ড বলছিল, এবারে ভোটদানের হার অনেকটাই বেশি। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির কথা প্রকাশ্যে এলেও, প্রথম দফা ভোট শান্তিপূর্ণই হয়েছে বলা চলে

কলকাতা: ২০২৬-এর নির্বাচনে এমন কিছু ছবি দেখেছেন সাধারণ মানুষ, তা কার্যত নজিরবিহীন। ভোটের আগে বিভিন্ন বিধিতে কড়াকড়ি থেকে শুরু করে একাধিক নিয়ম.. ২০২৬-এর নির্বাচন বিভিন্ন দিক থেকেই আর পাঁচটা নির্বাচনের মধ্যে আলাদা হয়ে রইল। নির্বাচনের ৯৬ ঘণ্টা আগে মদের দোকান বন্ধ করে দেওয়া থেকে শুরু করে, বাইক ব্যবহার নিয়ে বিভিন্ন রকমের কড়াকড়ি.. নির্বাচন কমিশনের তরফ থেকে একগুচ্ছ নিয়ম লাগু করা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, পশ্চিমবঙ্গের নির্বাচন যেন হয় শান্তিপূর্ণ। আর সেই নজিরবিহীন রেকর্ড রইল, ভোটের শতাংশতেও। এবার সন্ধে ৬টা অবধি ভোটদান করা যাবে। আর নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, প্রথম দফা নির্বাচনে পশ্চিমবঙ্গে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে, প্রায় ৯০ শতাংশ!

প্রথম দফায় ভোট দিলেন রেকর্ড পরিমাণ মানুষ!

সকাল থেকেই ভোটদানের ট্রেন্ড বলছিল, এবারে ভোটদানের হার অনেকটাই বেশি। বিভিন্ন জায়গায় কিছু বিক্ষিপ্ত অশান্তির কথা প্রকাশ্যে এলেও, মোটের ওপর প্রথম দফা ভোট শান্তিপূর্ণই হয়েছে বলা চলে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি থেকে শুরু করে, বিভিন্ন নিয়মের কড়াকড়ি ছিল প্রথম দফার ভোট ঘিরে। আর ভোটের প্রায় শেষলগ্নে, নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণের সংখ্যাটা ছিল চমকে দেওয়ার মতোই। ইলেকশন কমিশনের ওয়েবসাইট বলছে, গোটা পশ্চিমবঙ্গে প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৯০ শতাংশ! সঠিক অঙ্কটা হল, ৮৯.৯৩ শতাংশ!

আরও পড়ুন: প্রথম দফার ভোটের পর প্রতিক্রিয়া জ্ঞানেশ কুমারের, CEO-কে কী বার্তা ? " 'গত কয়েক বছরের তুলনায়.."

কোথায় কত ভোট?

এ তো গেল গোটা পশ্চিমবঙ্গের ভোটের হিসাব। কোন জেলায় কত ভোট পড়েছে বিকেল ৫টা পর্যন্ত, তারও একটা হিসেব দিয়েছে নির্বাচন কমিশন। সেই হিসাব বলছে, বিকেল ৫টা পর্যন্ত আলিপুরদুয়ারে ভোট পড়েছে, ৮৮.৭৪ শতাংশ। বাঁকুড়ায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে, ৮৯.৯১ শতাংশ। বীরভূমে ৯১.৫৫ শতাংশ, কোচবিহারে ৯২.০৭ শতাংশ ভোট পড়েছে বিকেল ৫টা পর্যন্ত। দক্ষিণ দিনাজপুরে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে, ৯৩.১২ শতাংশ। দার্জিলিংয়ে ভোট পড়ার অঙ্ক তুলনায় সামান্য কম, এখানে বিকেল ৫টা পর্যন্ত ভোট দিয়েছেন ৮৬.৪৯ শতাংশ মানুষ। জলপাইগুড়িতে বিকেল ৫টা পর্যন্ত৯১.২০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। ঝাড়গ্রামে এখনও পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করেছেন ৯০.৫৩ শতাংশ মানুষ। কালিম্পং-এ বিকেল ৫টা পর্যন্ত ভোট দিয়েছেন, ৮১.৯৮ শতাংশ মানুষ। মালদায় বিকেল ৫টা পর্যন্ত ভোট দিয়েছেন, ৮৯.৫৬ শতাংশ মানুষ। মুর্শিদাবাদে সংখ্যাটা ৯১.৩৬ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৮৬.৮৯ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯০.৭০ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮৮.৫৫ শতাংশ, পুরুলিয়ায় ৮৭.৩৫ শতাংশ ও উত্তর দিনাজপুরে বিকেল ৫টা পর্যন্ত ৮৯.৭৪ শতাংশ ভোট পড়েছে বলে জানাচ্ছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget