এক্সপ্লোর

Ananta Maharaj: 'বঙ্গবিভূষণ' দিয়েছিল রাজ্য সরকার, মোদির সভায় অনন্ত মহারাজ, রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা

WB Assembly Election 2026: রবিবার নরেন্দ্র মোদি যখন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের সঙ্গে সভামঞ্চে দাঁড়িয়ে। তখন ঠিক তার পিছনেই দাঁড়িয়ে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ।

কলকাতা: আজ থেকে ঠিক দেড় মাসে আগে তাঁকে 'বঙ্গবিভূষণ' দিয়েছে রাজ্য সরকার। তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর রবিবার, কোচবিহারে প্রধানমন্ত্রীর সভামঞ্চে দেখা গেল তাঁকে। তিনি অনন্ত মহারাজ। কখনও তৃণমূলের মঞ্চে, কখনও বিজেপির মঞ্চে। অনন্ত মহারাজের রাজনৈতিক অবস্থান নিয়ে বারবার তৈরি হয়েছে ধোঁয়াশা।

রবিবার নরেন্দ্র মোদি যখন শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদারের সঙ্গে সভামঞ্চে দাঁড়িয়ে। তখন ঠিক তার পিছনেই দাঁড়িয়ে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। রাজ্য রাজনীতিতে গত কয়েক মাস ধরে যাকে নিয়ে চলেছে অনন্ত বিতর্ক। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রিয় পার্কে ছিল 'অমর একুশে'-র সরকারি অনুষ্ঠান।

এই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ! সেই মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধেই বঞ্চনার অভিযোগে সরব হতে শোনা যায় বিজেপির রাজ্যসভার সাংসদকে। এর পরই তৈরি হয় তাঁর শিবির বদলের জল্পনা। এর মধ্যে আবার বুধবার কোচবিহারে জনসভায় শীতলকুচির তৃণমূল প্রার্থী হরিহর দাসকে অনন্ত মহারাজের প্রার্থী বলে সম্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।

উল্লেখ্য, কোচবিহারে মোদির সভার ২ দিন আগেই অনন্ত মহারাজের বাড়িতে যান বিজেপির ২ কেন্দ্রীয় নেতা। বিজেপির রাজ্যসভার সাংসদের সঙ্গে দেখা করেন ভূপেন্দ্র যাদব এবং গজেন্দ্র সিং শেখাওয়াত। এরপরই এদিন মোদির সভামঞ্চে দেখা যায় তাঁকে।

বিতর্কের সূত্রপাত হয়েছিল বছর ৪ বছর আগেই। ২০২২-এর ফেব্রুয়ারিতে চিলা রায়ের জন্মদিবস উপলক্ষ্যে এক মঞ্চে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অনন্ত মহারাজকে। গত লোকসভা ভোটের পরপর কোচবিহারের বাড়িতে গিয়ে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এরপর রাজ্য সরকার বঙ্গবিভূষণ সম্মানে তাঁকে পুরস্কৃত করে। তবে ভোটের আগে আপাতত সব জল্পনাতেই জল ঢেলে প্রধানমন্ত্রীর মঞ্চে দেখা গেল অনন্ত মহারাজকে। তবে এদিন সভামঞ্চে উপস্থিত থাকলেও, বক্তা ছিলেন না।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অনন্ত মহারাজের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা ছবিটা একাধিক প্রশ্ন তুলে দিয়েছিল। মুখ্যমন্ত্রী আসার পর অরূপ বিশ্বাসের সঙ্গেই অনন্ত মহারাজ  যখন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন, কথা বলেছিলেন, তখনও অনেকেই ভেবেছিলেন যে হয়ত বিজেপি ছাড়তে পারেন অনন্ত মহারাজ। কিন্তু এবার রবিবার মোদির সভায় আচমকাই উপস্থিত হয়ে নিজেই রাজনৈতিক অবস্থান নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন তিনি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget