এক্সপ্লোর

‘মাসুদ আজহারের জামাই’! সাহারানপুরের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদকে কটাক্ষ, বিরোধীরা সন্ত্রাসবাদীদের বিরিয়ানি উপহার দিয়েছে, মোদি সরকারের ওষুধ একটাই, বোমা-বুলেট, বললেন আদিত্যনাথ

লখনউ: নরেন্দ্র মোদি সরকার যেখানে সন্ত্রাসবাদীদের বুলেট উপহার দিয়েছে, সেখানে বিরোধী দলগুলি তাদের বিরিয়ানি অফার করেছে! সাহারানপুরে রবিবার বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে বিরোধীদের আক্রমণ করে এ কথা বললেন যোগী আদিত্যনাথ। ওই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদের নাম না করে তাঁকে পাকিস্তানি মদতপুষ্ট সন্ত্রাসবাদী ‘আজহার মাসুদের জামাই’ বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, জয়েশ-ই-মহম্মদ প্রধান আজহার মাসুদের জামাই এই কেন্দ্রে দাঁড়িয়েছে, সন্ত্রাসের নায়কের ভাষায় কথা বলে। বিজেপি প্রার্থী রাঘব লখনপালকে ভোট দেওয়ার আবেদন করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, সাহারানপুরে কে জিতবে, আজহার মাসুদের সুরে যে কথা বলে সে, না মোদিজির সেনা, সেটা আপনারাই স্থির করুন। ওসামা বিন লাদেনেরও উল্লেখ করেন আদিত্যনাথ। বলেন, লাদেনের নাম নিশ্চয়ই শুনেছেন। নির্মমভাবে মরতে হয়েছিল যাকে। আজহার মাসুদও একই ভাবে খতম হবে। আদিত্যনাথ দাবি করেন, বিজেপি দেশ গঠনে দায়বদ্ধ, কোনও বিশ্বাসঘাতককে ভারতের সংহতির ক্ষতি করতে দেবে না। কয়েকটি বিরোধী দল সন্ত্রাসবাদীদের বিরিয়ানি উপহার দিয়েছে, কিন্তু মোদি সরকারের ওদের জন্য ওষুধ একটাই- বোমা-বুলেট। ৩৭-৩৮টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেই কেউ কেউ প্রধানমন্ত্রী হওয়ার কথা ভাবছে বলেও তিনি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজবাদী পার্টি (বসপা) জোটকেও কটাক্ষ করেন। বাদ দেননি রাহুল গাঁধীকেও। বলেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী একজনকে ‘মস্তিষ্কহীন মানুষ’ বলেছেন। রাহুল গাঁধী ভারতীয় সংস্কৃতি জানেন না, কাঁসির বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে মসজিদে নমাজ পড়ার ঢঙে বসেছিলেন। কংগ্রেস নেতা স্যাম পিত্রোদার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জন্যও তাঁকে বিদ্রূপ করে আদিত্যনাথ বলেন, কংগ্রেসের একজন ‘মহাগুরু’ আছেন, যিনি আমাদের সশস্ত্র জওয়ানদের সাহস নিয়ে সংশয় প্রকাশ করেছেন। ‘মহাগুরু’ই যখন এমন, তখন ‘মহাচেলাদের’ কী অবস্থা, কল্পনা করুন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget