এক্সপ্লোর

Banglar Bidhan Poll: প্রথম দফায় রেকর্ড-ভোটদান, শাসকের ওপর সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন?

West Bengal Assembly Elections: এবিপি আনন্দে বাংলার বিধান অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?

কলকাতা: SIR-এর পর বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়ল ৯২ শতাংশেরও বেশি। যা রেকর্ড। সবচেয়ে বেশি 
ভোট পড়ল কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে। পাহাড়, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বাদে সব জায়গায় ভোট পড়ল ৯০ শতাংশের বেশি। নির্বাচন ঘিরে নিরাপত্তার বজ্র আঁটুনি ছিল। তা সত্ত্বেও বিক্ষিপ্ত অশান্তি ঠেকানো গেল না। কোথাও আক্রান্ত হল প্রার্থী, কোথাও কেন্দ্রীয় বাহিনী।

প্রথম দফার ভোটের দিন নির্বাচন কমিশনের ভূমিকা কি সন্তোষজনক? প্রথম দফায় রেকর্ড-সংখ্যক মানুষের ভোটদান কীসের ইঙ্গিতবাহী? শাসক দলের প্রতি ক্ষোভ? বিজেপি বলছে, তারা প্রথম দফায় ১৫২টার মধ্যে ১২৫ আসন পাবে। তৃণমূল বলছে, তারা পাবে ১৩৫টা। কে ঠিক বলছে বলে মনে হয়? এ নিয়ে এবিপি আনন্দে বাংলার বিধান অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়। সেখানে সাধারণ মানুষ কী উত্তর দিলেন?

পোল সেগমেন্টের প্রশ্ন কোথায় রাখা হয় ?                  

সোশ্যাল মিডিয়া এখন অনেকাংশেই মানুষের ভাবনার প্রতিফলন বলে মনে করা হয়। মানুষ কী ভাবছে, কী চাইছে - সেইসব ভাবনার প্রতিফলন এখন পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার প্রথম দফার নির্বাচনের পর বাংলার বিধান অনুষ্ঠানে একটি 'পোল সেগমেন্ট' রাখা হয়েছিল। পোল সেগমেন্টে যে প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা হয়, সেগুলি আগেই রাখা হয় ইউটিউব , ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ। 

কোন কোন সোশ্যাম মিডিয়ায় নজর রাখবেন?                  

২৩ এপ্রিল নিচের প্রশ্নগুলি রাখা হয়েছিল। পোল-এর প্রশ্নগুলি  আগে ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয় ( @sangesuman2025 ) । একই ভাবে তা পোস্ট করা হয় ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টাগ্রাম, থ্রেড-এ।  সোশ্যাল মিডিয়ায় যা প্রতিক্রিয়া উঠে আসে, তা তুলে ধরা হয়েছে বাংলার বিধান অনুষ্ঠানের পোল সেগমেন্টে। দেখে নেওয়া যাক, নিচের প্রশ্নে মানুষ কোন উত্তরটিকে বেছে নিয়েছেন।   

১. প্রথম দফার ভোটে নির্বাচন কমিশনের পারফরম্যান্সে আপনি খুশি?

হ্যাঁ - ৮৬ শতাংশ

না - ১২ শতাংশ

জানি না/বলতে পারব না - ২ শতাংশ

২. যেসব বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ আরও তৎপর হলে সেগুলো এড়ানো যেত?

হ্যাঁ - ৯২ শতাংশ

না - ৬ শতাংশ

জানি না/বলতে পারব না - ২ শতাংশ

৩. প্রথম দফায় রেকর্ড-সংখ্যক মানুষের ভোটদান, শাসকের ওপর ক্ষোভের প্রতিফলন?

হ্যাঁ - ৮৬ শতাংশ

না - ১২ শতাংশ

জানি না/বলতে পারব না - ২ শতাংশ

৪. বিজেপি বলছে, তারা প্রথম দফায় ১৫২টার মধ্যে ১২৫ আসন পাবে। তৃণমূল বলছে, তারা পাবে ১৩৫টা। কে ঠিক বলছে বলে আপনার মনে হয়?

তৃণমূল ঠিক বলছে - ১২ শতাংশ

বিজেপি ঠিক বলছে - ৬৭ শতাংশ

দু'পক্ষের কেউই নয় - ২১ শতাংশ

৫. নির্বাচন কমিশনের এই পারফরম্যান্সে দ্বিতীয় দফাও মোটের ওপর হিংসামুক্ত করা যাবে?

হ্যাঁ - ৮৫ শতাংশ

না - ১৩ শতাংশ

জানি না/বলতে পারব না - ২ শতাংশ

https://www.youtube.com/@sangesuman2025/posts - এই লিঙ্কে গেলে আপনিও এই পোল প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এখন প্রত্যেকে জানেন, ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড, সবজায়গায় তারা মন্তব্য পাঠাতে পারেন।  

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নন্দীগ্রামে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি প্রার্থী হাসিরানি রথ, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Rejinagar By Elections: চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
চুঁচুড়ায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও সরকারি ইঞ্জিনিয়ার
News Live: ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ,
ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, "তাণ্ডব চললেও কোনও পুলিশ আসেনি", পাল্টা বিজেপি নেতা দেবজিৎ সরকার

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget