এক্সপ্লোর

Bengal Elections 2026: বিজেপি-কে জয়ের শর্টকাট দেখালেন অমিত শাহ, বললেন, 'ভবানীপুরে জিতলেই...'

WB Elections 2026 Live Updates: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই শুভেন্দু অধিকারীর।

LIVE

Key Events
Bengal assembly election suvendu Adhikari other bjp candidates nomination file amit shah roadshow live updates Bengal Elections 2026: বিজেপি-কে জয়ের শর্টকাট দেখালেন অমিত শাহ, বললেন, 'ভবানীপুরে জিতলেই...'
WB Elections 2026 Live Updates

Background

ভবানীপুরের মহারণের ঢাকে রণবাদ্যের জোরাল কাঠি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে আজ মনোনয়ন জমা দেবেন শুভেন্দু 
 অধিকারী। সেই হেভিওয়েট লড়াইয়ের মনোননয়ন পর্বে আজ উপস্থিত থাকছেন অমিত শাহ। রাতেই কলকাতা পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ১৪২টি আসনের জন্য আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার মনোনয়ন পর্ব। (WB Elections 2026 Live Updates)

ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, রাসবিহারীর বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত, বালিগঞ্জের বিজেপি প্রার্থী শতরূপা সহ দক্ষিণ কলকাতার একাধিক বিজেপি প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দেবেন। সেই পর্বে উপস্থিত থাকবেন অমিত শাহ। আর সেই কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকেই শুরু করছে বিজেপি। সাড়ে ১১টা নাগাদ হাজরা মোড়ে পৌঁছে কর্মীদের সম্বোধন করবেন অমিত শা। তারপর প্রার্থীদের নিয়ে মনোনয়নের জন্য হুডখোলা গাড়িতে রওনা হবেন তিনি। আলিপুর মিউজিয়ম পর্যন্ত যাবে ওই প্রচার গাড়ি। (Bengal Elections 2026)

সেখানে নেমে ২০০ মিটার হেঁটে গিয়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারীরা। বেলা ১২টা নাগাদ তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা। সেখানেও উপস্থিত থাকবেন অমিত শাহ। শুভেন্দু অধিকারীদের মনোনয়ন জমা শেষে বিকেলে কলকাতা ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। (Amit Shah)

15:09 PM (IST)  •  02 Apr 2026

Suvendu Adhikari Nomination Live Updates: 'বিজেপি দালালের রেট কী? ৫০০ টাকা আবার কী?', স্লোগান তুলল তৃণমূল

'বিজেপি দালালের রেট কি? ৫০০ টাকা আবার কি?', অমিত শাহ-শুভেন্দু অধিকারীর রোড শো চলাকালীন স্লোগান তুলল তৃণমূল।

14:29 PM (IST)  •  02 Apr 2026

Narendra Modi Bhowanipore Roadshow: ভবানীপুরে রোড শো করতে পারেন নরেন্দ্র মোদি, মমতার কেন্দ্রকে বিশেষ গুরুত্ব বিজেপি-র

বিধানসভা ভোটের শেষ পর্বের প্রচারে দক্ষিণ কলকাতায় রোড শো করতে পারেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সেই রোড শোয়েও ভরকেন্দ্রে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর। বিজেপি সূত্রে এমনই খবর। চব্বিশের লোকসভা ভোটে শেষ দফার প্রচারে ২৮ মে উত্তর কলকাতায় রোড শো করেছিলেন নরেন্দ্র মোদি। আর ছাব্বিশের বিধানসভা ভোটের শেষ প্রচারে দক্ষিণ কলকাতায় রোড শো করতে পারেন তিনি। বিজেপি সূত্রে এমনই খবর মিলেছে।

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget