এক্সপ্লোর

West Bengal Election 2026 : ফের শিরোনামে শীতলকুচি ! ভোটের আগের রাতেই চরম অশান্তি, রক্তারক্তি, মাথা ফাটল বিজেপি নেতার

অভিযোগের তির তৃণমূলের দিকেই। যদিও সরাসরি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কোচবিহার : ফের একটা বিধানসভা ভোট। ফের শিরোনামে শীতলকুচি। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় (১০ এপ্রিল, ২০২১) কোচবিহার জেলার শীতলকুচিতে গুলিচালনার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়েছিল পশ্চিমবঙ্গ। আর এবারও প্রথম দফার ভোটের আগের রাত থেকেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। 

শীতলকুচিতে আক্রান্ত বিজেপি নেতা 

শীতলকুচিতে আক্রান্ত হলেন বিজেপির কিষাণ মোর্চার নেতা। বিজেপির অভিযোগ, ভোটের আগের দিন বিজেপি নেতা গোলকগঞ্জে  বুধবার রাতে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন।  অভিযোগ, আগের থেকেই তাঁর বাড়ির সামনে তৃণমূলের লোকজন জমায়েত করেছিলেন। তিনি পৌঁছতেই আচমকা তাঁর ওপরে হামলা চালানো হয়। বেধড়ক মারধরের পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালানো হয় তাঁর বাইকে। আক্রান্ত অবস্থায় তাঁকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। খবর পেয়ে হাসপাতালে যান বিজেপির শীতলখুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী সাবিত্রী বর্মণ।

এই ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দিকেই। যদিও সরাসরি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের দাবি, প্রচারের আলোয় আসতে নাটক করছেন বিজেপি নেতা।  

ডোমকলে অশান্তি 

শুধু শীতলকুচিই নয় ভোটের আগের রাতে রাজ্যে অনেক জায়গাতেই বিচ্ছিন্ন অশান্তি হয়েছিল। রাতে মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর গ্রামে, সিপিএম কর্মী মহবুল আনসারির বাড়িতে হামলার অভিযোগ ওঠে। অভিযোগের তির তৃণমূলের দিকে। অভিযোগ, সিপিএম কর্মীর ছেলে রাকিবুল আনসারির হাতে ধারালো অস্ত্রের কোপ মারা হয়েছে। আক্রান্ত অবস্থায় বাবা-ছেলেকে ভর্তি করা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ছেলে রাকিবুলকে। বাবা-ছেলে দুজনেই ২১৭ নম্বর বুথের ভোটার। এই ঘটনায় আল আমিন মণ্ডল নামে এক তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। হাসপাতালে ভর্তি আছেন তিনিও।  

বোমা ছোড়ার অভিযোগ 

ভোটের আগের রাতে নওদার তৃণমূল প্রার্থী সাহিনা মুমতাজকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ৮টা নাগাদ এক কর্মীর বাড়ি থেকে ফিরছিলেন সাহিনা মুমতাজ। অভিযোগ, সেইসময়, শিবনগর প্রাথমিক স্কুলের বুথের কাছে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তিনি। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে হুমায়ুন কবীর বলেন, আমার লোককে কেউ পাথর ছুড়লে তাকে কি রসগোল্লা ছুড়বে? একটা ঢিল ছুড়লে দুটো পাটকেল খেতে হবে।               

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget