এক্সপ্লোর

CPM Leader Gautam Dev : বিধানসভা ভোটে ফল কী হবে ? বড় দাবি বর্ষীয়ান সিপিএম নেতা গৌতম দেবের...

CPM News : এবিপি আনন্দর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়কে নিজের মতামত জানালেন বর্ষীয়ান রাজনীতিক গৌতম দেব।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : সোমবার রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে প্রথম দফায় ১৯২টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আর সেই তালিকায় জায়গা করে নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব। ছেলে সপ্তর্ষি দেব এবার রাজারহাট-নিউটাউন কেন্দ্রের সিপিএম প্রার্থী। কেমন ফল করবেন তিনি ? বা, ভোটের সার্বিক ফলাফল কী হবে ? তা নিয়ে এবিপি আনন্দর প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়কে নিজের মতামত জানালেন বর্ষীয়ান রাজনীতিক গৌতম দেব।

এবিপি আনন্দ : এবারের ভোটে কী রেজাল্ট হবে ?

গৌতম দেব : সব দল কিছু কিছু সিট পাবে। কিন্তু, সরকার গড়ার মতো সিট বিজেপি পাবে না, তৃণমূলও পাবে না। অনেক লোক আশ্চর্য হচ্ছেন। তৃণমূলের যদি জয় হয়, বাংলার পরাজয় হবে। বাংলার বুদ্ধিজীবীদের পরাজয় হবে। বাংলার ইন্টেলেকচুয়ালদের পরাজয় হবে। এটা হতে পারে না। 

এবিপি আনন্দ : ছেলে রেজাল্ট কেমন করবে ?

গৌতম দেব : ছেলে খাটছে তো। 

এবিপি আনন্দ : আপনার এরকম অনেক সন্তান এবার কিন্তু নির্বাচনে লড়ছেন...

গৌতম দেব : তাঁরা অনেকে এসেছেন। দেখা করে গেছেন। আপনারাও তো সাংবাদিকদের চোখে দেখছেন, রাজনীতিতে নতুন প্রজন্ম উঠে আসছে।

ফের তারুণ্যে ভরসা রেখেছে সিপিএম। গত সোমবার প্রথম দফায় ১৯২ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করে বামফ্রন্ট। মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়, সায়নদীপ মিত্রদের প্রার্থী করেছে সিপিএম। যাদবপুর থেকে প্রার্থী করা হয়েছে বিকাশ ভট্টাচার্যকে। প্রার্থী করা হয়েছে বাম আমলের দুই মন্ত্রীর ছেলেকেও। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, "বামপন্থী শক্তিকে জোরদার করার লক্ষ্য়ে পথচলা। আমরা এবার বিধানসভা নির্বাচনে এই কাজের ওপর বেশি গুরুত্ব আরোপ করতে চাইছি।"

২০২১-এর পর ২০২৬। ফের একবার তারুণ্যের ওপর ভরসা রেখেছে বামেরা। গত বিধানসভা নির্বাচনের মতো এবারও প্রার্থী করা হয়েছে সিপিএমের তরুণ তুর্কিদের। প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, সায়নদীপ মিত্র, সপ্তর্ষি দেব, কলতান দাশগুপ্ত, সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো যুব প্রজন্মকে। তবে বামেদের প্রার্থী তালিকায় সব থেকে বড় চমক নিহত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। ২০২৫-এর ২৩ জুন, কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল বেরনোর পর তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার অভিযোগ ওঠে। সেই বোমার আঘাতেই ছিন্নভিন্ন হয়ে যায় ৯ বছরের স্কুলছাত্রী তামান্না খাতুনের। নিহত তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে কালীগঞ্জ আসন থেকে প্রার্থী করেছে সিপিএম। প্রার্থী ঘোষণার সময় বিমান বসু বলেন, "কালীগঞ্জ সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন ফিমেল। ইনি একজন শহিদ কন্যার মাতা।" সাবিনা ইয়াসমিন বলেছেন, "যেদিনকে আমি আমার মেয়ের বিচার পাব, সেদিনকে আমি ভাল-খারাপ (বলব)। এখানে প্রার্থীর জন্য আমার ভাল-খারাপ নেই। আমি প্রার্থী হয়েছি লড়াই করার জন্য। এই লড়াইটা আমার জারি থাকবেই। ভোটে জয়ী বা অজয়ী (পরাজিত) নয়, আমি সবসময় চাইব সমাজ শিক্ষিত হোক। সমাজকে গড়ে তুলতে।"

এবারও বামেদের পার্থী তালিকার একটা বড় অংশ জুড়ে রয়েছে তরুণ প্রজন্ম। যেমন হুগলির উত্তরপাড়া থেকে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে। সিপিএমের আরেক তরুণ মুখ দীপ্সিতা ধর লড়বেন দমদম উত্তর আসন থেকে। একসময় বামেদের দূর্গ বলে পরিচিত বরানগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সায়নদীপ মিত্র। পানিহাটি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তরুণ সিপিএম নেতা কলতান দাশগুপ্তকে। মহেশতলায় সিপিএম প্রার্থী করেছে আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়কে। খড়দায় প্রার্থী হয়েছেন দেবজ্যোতি দাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়ের ছেলে সাম্য গঙ্গোপাধ্যায়কে রায়দিঘি আসন থেকে প্রার্থী করা হয়েছে। আরেক প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেবকে প্রার্থী করা হয়েছে রাজারহাট-নিউটাউনকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget