এক্সপ্লোর

Mamata Banerjee : EVM-এ কত নম্বরে নাম ? ভবানীপুরে বিভ্রান্তি নিয়ে বিরক্তি প্রকাশ মমতার ; TMC প্রার্থী বললেন...

Bhabanipur Assembly Constituency : ২০২১-এ নন্দীগ্রামের পর, এবারের বিধানসভা ভোটে ভরকেন্দ্র ভবানীপুর।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। ইভিএমে কত নম্বরে তৃণমূলের প্রতীক ? বিভ্রান্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরক্তি প্রকাশ করতে দেখা গেল। নিজের কেন্দ্রে প্রচারে নেমে বিভিন্ন আবাসনে ঢুকে ভোট চাইলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী। Mamata Banerjee

ভোটের মুখে ভবানীপুরে বিভ্রান্তি। EVM-এ কত নম্বরে নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের ? ২ নাকি ৫ ? কত নম্বরে তৃণমূলের প্রতীক ? তাই নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করতে দেখা গেল ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শেক্সপিয়র সরণি থানার উল্টোদিকের পথসভা থেকে এনিয়ে ক্ষোভ উগরে দিতে দেখা গেল তাঁকে। তাঁকে বলতে শোনা যায়, "কে বলছে ২ নম্বর ? না না... আমাকে তো বলেছে ৫ । ভোটার স্লিপ তোরা বিলি করছিস... দেখেছিস ? ২ ? আমি দেখেছিলাম ৫। ভোটার লিস্ট দেখে বলো, ভোটার স্লিপ দেখে বলো। না ২ নম্বরেই আছে। ২ মানে জয়।"

সোমবার ভবানীপুর দেখল এক বেনজির দৃশ্য। নিজের নির্বাচনী কেন্দ্রের বিভিন্ন আবাসনে ঢুকে প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও শেক্সপিয়র সরণি, আবার কখনও লর্ড সিনহা রোডের হাই রাইজ বিল্ডিংয়ে ঘোরেন তিনি। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম ও জয়প্রকাশ মজুমদাররা।

২০২১-এ নন্দীগ্রামের পর, এবারের বিধানসভা ভোটে ভরকেন্দ্র ভবানীপুর। নির্বাচনী ময়দানে ফের মুখোমুখি লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী

২৯ এপ্রিল দ্বিতীয় দফায় হাইভোল্টেজ ভবানীপুরে কী হবে ? কে বাজিমাত করবে তা জানা যাবে ৪ মে। গোটা রাজ্যের নজর এখন সেদিকেই।

রবিবার বিকেলে ভবানীপুরের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূলনেত্রী। একই সময়ে ভবানীপুরেই জনসংযোগ যাত্রা করেন শুভেন্দু অধিকারী। তারপর নির্বাচনী জনসভা থেকে দেন হুঙ্কার।

বিজেপি প্রার্থী বলেন, "প্রথম দফার ভোট ২৩ তারিখ হতে দিন। ২৩ তারিখ রাত সাড়ে ৮টায় ভবানীপুরে ঢুকব। ৪ তারিখে গণনাকেন্দ্রে হারিয়ে, আপনাদের দেওয়া জয়ের সার্টিফিকেটটা নিয়ে সোজা মোদিজির কাছে চলে যাব। বিকাশবাদের জয় হবে আর জামাতিদের পরাজয় হবে।"

অন্যদিকে সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ বাদে কাল, ক্ষমতা থেকে বিজেপি চলে যাবেই। যেতেই হবে তাদেরকে। এই ধরনের স্বৈরাচারী আচরণ চলতে পারে না। West Bengal Election 2026

অন্যদিকে রবিবার, ফিরহাদ হাকিমের এলাকা ৮২ নম্বর ওয়ার্ডে 'জনসংযোগ যাত্রা' করেন শুভেন্দু অধিকারী। ৮২ নম্বর ওয়ার্ডে সভাও করেন তিনি।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Prashant Kishor Victory: বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
বাঁকীপুর ছিনিয়ে নিলেন প্রশান্ত কিশোর, প্রথমবার ভোটে লড়েই বিজেপি-র দুর্গে ধস নামালেন
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget